ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

টালায় ৭২ ইঞ্চির জলের পাইপ ফেটে বিপর্যয়; জলমগ্ন উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা, বন্ধ বিদ্যুৎ

Tala Water Pipeline Burst
---Advertisement---

উৎসবের মরশুমে ফের দুর্ভোগ উত্তর কলকাতায়। বৃষ্টি নেই, অথচ রাস্তায় থইথই করছে জল। (Tala Water Pipeline Burst) টালা ব্রিজের নিচে ৭২ ইঞ্চির জলের পাইপলাইন ফেটে কার্যত বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। বনমালী সরকার স্ট্রিট থেকে বিধান সরণি, হাটখোলা-সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিপুল পরিমাণ পানীয় জল বেরিয়ে যাওয়ায় জল সরবরাহেও সংকটের আশঙ্কাও তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন আধিকারিকরা।

কীভাবে ঘটল বিপত্তি?

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ টালা সংলগ্ন রেললাইনের নিচে থাকা ব্রিটিশ আমলের ৭২ ইঞ্চির জলের পাইপলাইন ফেটে যায়। মুহূর্তের মধ্যে পাইপ থেকে বেরিয়ে আসা জলে ভেসে যায় আশপাশের এলাকা। বড় রাস্তার পাশাপাশি ছোট ছোট গলিও জলমগ্ন হয়ে পড়ে। টালা বারোয়ারি পুজো চত্বর সংলগ্ন ৮ ও ৯ নম্বর ওয়ার্ডেও জল ঢুকে পড়েছে। (Tala Water Pipeline Burst)

বিদ্যুৎ ও রেল পরিষেবায় প্রভাব

Tala Water Pipeline Burst 1 edited
বিস্তীর্ণ এলাকা জলমগ্ন

(Tala Water Pipeline Burst) এই ঘটনায় বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে পরিষেবা। চক্ররেলের পরিষেবাতেও বিঘ্ন ঘটেছে বলে জানা গিয়েছে। সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।

পানীয় জল সরবরাহ নিয়ে আশঙ্কা

(Tala Water Pipeline Burst) টালা জলাধার থেকে উত্তর ও মধ্য কলকাতার একাধিক এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়। পাইপ ফেটে বিপুল পরিমাণ জল বেরিয়ে যাওয়ায় সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। রবিবার কালীপুজোর দিন কিংবা গত রাতে এমন কোনও সমস্যা ছিল না। হঠাৎ কী কারণে এই বিপত্তি, তা খতিয়ে দেখছেন পুরসভার আধিকারিকরা। এখনও জমা জল সম্পূর্ণ সরানো সম্ভব হয়নি।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now