ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পরকীয়ার কথা স্বীকার করে বিপুল আর্থিক ক্ষতির মুখে NVIDIA কর্তা জেনসেন হুয়াং, বিচ্ছেদ হলে লেখা হবে ইতিহাস

Jensen Huang Affair
---Advertisement---

বিশ্বের অন্যতম ধনী প্রযুক্তি ব্যবসায়ী তিনি। তাঁর সংস্থা এনভিডিয়া এখন কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় অন্যতম বড় শক্তি। কিন্তু এবার ব্যবসায়িক সাফল্য নয়, ব্যক্তিগত জীবন ঘিরেই শিরোনামে এনভিডিয়ার CEO জেনসেন হুয়াং। স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা নিজেই স্বীকার করেছেন তিনি। শুধু তাই নয়, নিজের কাজের জন্য স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমাও চেয়েছেন। আর তাঁর এই স্বীকারোক্তির পরেই নতুন করে চর্চা শুরু হয়েছে সম্ভাব্য বিবাহবিচ্ছেদ নিয়ে। প্রশ্ন উঠছে, ভবিষ্যতে যদি তাঁদের দাম্পত্যে বিচ্ছেদ ঘটে, তাহলে কি বিপুল সম্পত্তির অর্ধেক পেতে পারেন স্ত্রী লরি হুয়াং? হিসাব অনুযায়ী, অঙ্কটা হতে পারে প্রায় ৮০ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা কয়েক লক্ষ কোটি টাকা!

Jensen Huang Divorce Settlement: ক্যালিফোর্নিয়ার আইনেই লুকিয়ে ৮০ বিলিয়ন ডলারের হিসাব

এই বিপুল অঙ্কের পিছনে রয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার বিবাহবিচ্ছেদ সংক্রান্ত আইন। সেখানে বিয়ের পর স্বামী-স্ত্রী একসঙ্গে থাকাকালীন যে সম্পত্তি অর্জন করেন, সাধারণত তা দু’জনের যৌথ সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। ক্যালিফোর্নিয়া ফ্যামিলি কোডের ৭৬০ নম্বর ধারা অনুযায়ী, প্রি-নাপচুয়াল চুক্তি না থাকলে বিবাহবিচ্ছেদের সময় এই সম্পত্তি সাধারণত সমান ভাগে ভাগ করা হয়।

জেনসেন ও লরির বিয়ে হয়েছিল ১৯৮৫ সালে। দু’জনেই তখন ওরেগন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। বিয়ের আট বছর পর, ১৯৯৩ সালে ক্যালিফোর্নিয়ার সানিভেলে ক্রিস মালাচোস্কি ও কার্টিস প্রিয়েমের সঙ্গে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন। অর্থাৎ তাঁদের দাম্পত্য জীবনের মধ্যেই তৈরি হয়েছে তাঁর বিপুল সম্পত্তির বড় অংশ।

বর্তমানে জেনসেনের আনুমানিক সম্পত্তির পরিমাণ ১৫৫ বিলিয়ন ডলার। সেই সম্পত্তির কতটা বিবাহকালীন যৌথ সম্পত্তি হিসেবে গণ্য হবে, তার উপর নির্ভর করবে সম্ভাব্য নিষ্পত্তির অঙ্ক। প্রি-নাপচুয়াল চুক্তি না থাকলে লরি যৌথ সম্পত্তির অর্ধেক দাবি করতে পারেন। সেই হিসাব থেকেই ৮০ বিলিয়ন ডলারের সম্ভাবনার কথা উঠে এসেছে।

তবে জেনসেনের পুরো সম্পত্তিই যে সমান ভাগে ভাগ হবে, তা নয়। বিয়ের আগে অর্জিত সম্পত্তি, ব্যক্তিগত উপহার এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সাধারণত আলাদা সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। এনভিডিয়ার শেয়ারের মূল্যবৃদ্ধি এবং অন্যান্য বিনিয়োগের মালিকানা নিয়েও আইনি হিসাবনিকাশ হতে পারে। তাঁদের মধ্যে কোনও প্রি-নাপচুয়াল চুক্তি রয়েছে কি না, সেটাও এখনও প্রকাশ্যে জানা যায়নি।

কী স্বীকার করেছেন এনভিডিয়া কর্তা?

৮ নভেম্বর, রবিবার এনভিডিয়ার কর্মীদের একটি ইমেল পাঠান জেনসেন। সেখানেই স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেন তিনি। নিজের কাজের কোনও অজুহাত নেই জানিয়ে স্ত্রী ও সন্তানদের আঘাত করার জন্য গভীরভাবে দুঃখপ্রকাশ করেন। একই সঙ্গে সংস্থার কর্মীদের উদ্দেশে জানান, এনভিডিয়ার নেতৃত্ব দেওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান। কিন্তু নিজের দায়িত্ব এবং কর্মীদের বিশ্বাসের মর্যাদা রাখতে তিনি ব্যর্থ হয়েছেন।

এদিকে, জেনসেনকে ঘিরে আরও একটি বিতর্ক চলছে। চিনের প্রাক্তন টেলিভিশন সাংবাদিক অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চিনের গোয়েন্দা সংস্থার সম্ভাব্য যোগসূত্র নিয়ে আমেরিকার গোয়েন্দা মহলে তদন্তের খবর সামনে এসেছে। সিঙ্গাপুরের তথ্যপ্রযুক্তি সংস্থা মেগাস্পিড ইন্টারন্যাশনালকে নিয়েও তদন্ত শুরু হয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্যও জেনসেনের কাছে ব্যাখ্যা চেয়েছেন। যদিও এখনও পর্যন্ত গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হয়নি। এনভিডিয়ার বোর্ডও বিষয়টি খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করেছে।

বেজোসের বিবাহবিচ্ছেদের রেকর্ড ভাঙতে পারে?

২০১৯ সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ম্যাকেঞ্জি স্কট পেয়েছিলেন প্রায় ৩৮.৩ বিলিয়ন ডলারের অ্যামাজন শেয়ার। এখনও পর্যন্ত সেটি বিশ্বের অন্যতম বৃহত্তম বিবাহবিচ্ছেদের আর্থিক নিষ্পত্তি হিসেবে পরিচিত। জেনসেনের ক্ষেত্রে সম্ভাব্য ৮০ বিলিয়ন ডলারের নিষ্পত্তি হলে সেই অঙ্ক দ্বিগুণেরও বেশি হবে। তবে আপাতত এই হিসাব সম্পূর্ণ কাল্পনিক। জেনসেন বা লরি কেউই বিচ্ছেদের কোনও সিদ্ধান্তের কথা জানাননি।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now