ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আপনার অজান্তেই অন্য কেউ ব্যবহার করছে Wi-Fi? ২ মিনিটেই বন্ধ করুন, রইল সহজ উপায়

Wifi Settings
---Advertisement---

বাড়িতে Wi-Fi কানেকশন রয়েছে। কিন্তু ইন্টারনেটের গতি হঠাৎ কমে যাচ্ছে? আবার কখনও কখনও সময়ের আগেই দ্রুত শেষ হয়ে যাচ্ছে ডেটা? তাহলে আপনার অজান্তেই অন্য কেউ ব্যবহার করছেন না তো আপনার Wi-Fi? অনেক সময় প্রতিবেশী বা আশপাশের কেউ পাসওয়ার্ড জেনে আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারেন। শুধু ইন্টারনেটের গতি কমে যাওয়াই নয়, এর ফলে বাড়তে পারে নিরাপত্তার ঝুঁকিও। এমনকি, আপনার IP Address ব্যবহার করে কেউ বেআইনি কাজ করলে সমস্যায় পড়তে পারেন আপনিও। তবে চিন্তার কিছু নেই। ফোন বা ল্যাপটপ থেকেই কয়েকটি সহজ পদ্ধতিতে এই সমস্যা আটকানো সম্ভব।

WiFi Security Tips: প্রথমেই দেখে নিন, কারা ব্যবহার করছেন আপনার Wi-Fi

অনেকেই বাড়িতে Wi-Fi লাগানোর সময় একবার পাসওয়ার্ড সেট করেন। তারপর আর রাউটারের সেটিংস পরীক্ষা করেন না। অথচ রাউটারের ডিফল্ট সেটিংস থেকেই তৈরি হতে পারে বিপদ। তাই প্রথমেই দেখে নিন আপনার Wi-Fi কারা ব্যবহার করছেন।

এর জন্য ফোন বা ল্যাপটপের ব্রাউজারে 192.168.1.1 অথবা 192.168.0.1 লিখে সার্চ করুন। এরপর রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। সেখানে ‘Connected Devices’ অথবা ‘Device List’ অপশনে গেলেই দেখতে পাবেন কোন কোন ডিভাইস আপনার Wi-Fi-তে যুক্ত রয়েছে। অপরিচিত কোনও মোবাইল, ল্যাপটপ বা টিভি দেখতে পেলে সতর্ক হন। যদি অ্যাডমিন পাসওয়ার্ড না জানেন, তা হলে রাউটারের পিছনে দেখুন, সেখানে পাসওয়ার্ড লেখা থাকবে।

এই কয়েকটি সেটিংস বদলালেই বাড়বে নিরাপত্তা

প্রথমেই বদলে ফেলুন রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড। মনে রাখবেন, Wi-Fi কানেক্ট করার পাসওয়ার্ড এবং রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড এক নয়। এরপর Security Settings থেকে WPA2-PSK অথবা WPA3 বেছে নিন। পুরনো WEP বা WPA নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে চলুন।

পাশাপাশি বন্ধ করে দিন WPS ফিচার। কারণ, এই ব্যবস্থার PIN সহজেই হ্যাক হতে পারে। Wi-Fi পাসওয়ার্ড অন্তত ১২-১৬ অক্ষরের রাখুন। তাতে ইংরেজি অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করুন।

চাইলে রাউটারের ‘Hide SSID’ অপশন চালু করতে পারেন। এতে আপনার Wi-Fi-এর নাম সাধারণ নেটওয়ার্কের তালিকায় দেখা যাবে না।

MAC Filtering চালু রাখুন

আরও নিরাপত্তা বাড়াতে চালু করুন MAC Address Filtering। নিজের এবং পরিবারের ব্যবহৃত ফোন, ল্যাপটপের MAC Address অনুমোদিত তালিকায় রাখুন। সেক্ষেত্রে পাসওয়ার্ড জানলেও অন্য কেউ সহজে আপনার নেটওয়ার্কে ঢুকতে পারবেন না। সবশেষে নিয়মিত রাউটারের Firmware Update করুন। এতে বাড়বে Wi-Fi-এর নিরাপত্তা এবং অননুমোদিত প্রবেশের ঝুঁকিও কমবে। (WiFi Security Tips)

তবে মনে রাখবেন শুধু পাসওয়ার্ড বদলালেই হবে না, রাউটারের নিরাপত্তা সেটিংসও নিয়মিত পরীক্ষা করা জরুরি। কারণ Hide SSID বা MAC Filtering একা সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে না।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now