ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গণধর্ষণের মামলা তুলতে চাপ, বিহারে ছাদ থেকে ফেলে খুনের চেষ্টা নির্যাতিতাকে

Bihar Crime
---Advertisement---

(Bihar Crime) গণধর্ষণের অভিযোগ দায়ের করার পর থেকেই হুমকি ও চাপের মুখে পড়েছিলেন তিনি। মামলা তুলে নিতে ক্রমাগত দেওয়া হচ্ছিল হুঁশিয়ারি। এবার সেই নির্যাতিতার উপর ফের হামলার অভিযোগ উঠল। বাড়ির ছাদ থেকে তাঁকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৩০ বছরের ওই বিবাহিত মহিলা। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দ্বিতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

পাঁচ মাস আগে পাঁচজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ

ঘটনাটি বিহারের বেগুসরাই জেলার। (Bihar Crime) নির্যাতিতার অভিযোগ, গত জুন মাসে রাত সাড়ে ১১টা নাগাদ শৌচকর্মের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। সেই সময় পাঁচজন যুবক তাঁর উপর হামলা চালায়। তাঁর স্বামীকে একটি ঘরে আটকে রেখে তাঁকে জোর করে নির্জন জায়গায় নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে তাঁকে আটকে, মুখ বেঁধে গণধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে বাড়ির কাছে তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

চিকিৎসায় উদ্ধার কার্তুজের মতো বস্তু

(Bihar Crime) চিকিৎসার সময় চিকিৎসকরা তাঁর গোপনাঙ্গ থেকে একটি কার্তুজের মতো বস্তু, পাথর এবং কাঠের টুকরো উদ্ধার করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গুরুতর যন্ত্রণা নিয়ে তাঁকে চিকিৎসা করাতে হয়। এই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। চারজন গ্রেফতার হলেও পাঁচ নম্বর অভিযুক্ত এখনও পলাতক।

মামলা তুলতে চাপ, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পর থেকেই তাঁদের উপর চাপ দেওয়া হচ্ছিল। তিন মাস আগে কয়েকজন তাঁদের বাড়িতে ঢুকে ফের নির্যাতনের চেষ্টা করে বলেও অভিযোগ। বিষয়টি পুলিশকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। (Bihar Crime)

ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ, গ্রেফতার এক

সোমবার রাতে দুই ব্যক্তি বাড়িতে ঢুকে মহিলাকে ছাদে নিয়ে গিয়ে প্রায় ১২-১৫ ফুট উচ্চতা থেকে নিচে ফেলে দেয় বলে অভিযোগ। মাথায় গুরুতর আঘাত-সহ তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে শহরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর বয়ানের ভিত্তিতে দুই অভিযুক্তের বিরুদ্ধে নতুন করে FIR দায়ের হয়েছে। ভোঙ্গল কুমার ওরফে ভোঙ্গল মাহতো নামে এক অভিযুক্ত গ্রেফতার হয়েছে। অন্যজনের খোঁজ চলছে। (Bihar Crime)

বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বীর

(Bihar Crime) ঘটনায় বিহারের আইনশৃঙ্খলা ও মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তাঁর প্রশ্ন, গুরুতর যৌন নির্যাতনের অভিযোগ জানানোর পরেও কীভাবে বারবার হুমকি ও হামলার শিকার হতে হল ওই মহিলাকে? পরিবারের দাবি, আগের অভিযোগগুলির তদন্ত এবং পুলিশি নিষ্ক্রিয়তার বিষয়টিও খতিয়ে দেখা হোক।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now