ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্রতিদিন কটা ডিম খেলে মিলবে উপকার? জানুন চিকিৎসকের পরামর্শ

Egg Eating Benifits
---Advertisement---

সকালের জলখাবার হোক বা দুপুরের খাবার, অনেকের পাতে নিয়মিত থাকে ডিম। তুলনামূলক কম দামে পাওয়া গেলেও পুষ্টিগুণে ভরপুর এই খাবারে রয়েছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন ও প্রয়োজনীয় খনিজ। পেশি গঠন থেকে মস্তিষ্কের কার্যকারিতা, শরীরের নানা কাজে সাহায্য করে ডিম। কিন্তু প্রতিদিন ডিম খেলে হার্ট, লিভার ও অন্ত্রের স্বাস্থ্যে কী প্রভাব পড়ে?

গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সৌরভ শেঠির মতে, পরিমিত পরিমাণে ডিম খেলে শরীরের একাধিক উপকার হতে পারে। তবে কতটা এবং কীভাবে খাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। (Daily Egg Consumption Benefits)

মস্তিষ্ক, চোখ ও পেশির জন্য উপকারী

ডিমের হাই প্রোটিন পেশি গঠনে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে বারবার খিদে পাওয়ার প্রবণতা কমে, ওজন নিয়ন্ত্রণেও সুবিধা হয়। ডায়াবেটিস রোগীরাও পরিমিত ডিম খেতে পারেন।

ডিমে থাকা কোলিন মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা, স্মৃতিশক্তি ও মনোযোগ বজায় রাখতে সাহায্য করে। কুসুমে থাকা লুটিন ও জিয়াজ্যানথিন চোখকে ক্ষতিকর আলোর প্রভাব থেকে রক্ষা করে। এছাড়া ডিমের পুষ্টি উপাদান কেরাটিন তৈরিতে সাহায্য করে, যা চুল, ত্বক ও নখের সুস্থতার জন্য প্রয়োজনীয়।

হার্ট ও অন্ত্রের স্বাস্থ্যে কী প্রভাব?

ডিমে কোলেস্টেরল থাকলেও পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে। চিকিৎসকের মতে, ডিম শরীরে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে। তবে শুধু ডিম খেলেই হৃদরোগের ঝুঁকি কমবে, এমন নয়। সামগ্রিক খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ। ডিমে ফাইবার নেই। তাই এটি সরাসরি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায়, এমন স্পষ্ট প্রমাণ নেই। তবে সাধারণত ডিম খেলে কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপার সমস্যা হয় না।

বাদামি নাকি সাদা ডিম?

অনেকের ধারণা, বাদামি ডিম বেশি পুষ্টিকর। কিন্তু চিকিৎসকের মতে, দুই ধরনের ডিমের পুষ্টিগুণ প্রায় একই। অন্যদিকে, কাঁচা ডিমে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে। তাই সংক্রমণ ও খাদ্যে বিষক্রিয়া এড়াতে কাঁচা ডিম না খাওয়াই ভালো। প্রয়োজনে পাস্তুরিত ডিম খাওয়া যেতে পারে।

প্রতিদিন কতগুলি ডিম খাবেন?

চিকিৎসক সৌরভ শেঠির পরামর্শ, অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন ১-২টি ডিম খেতে পারেন। তবে কোলেস্টেরল বা হৃদরোগের সমস্যা থাকলে চিকিৎসক কিংবা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া জরুরি। মনে রাখতে হবে, শুধু ডিম নয়, সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনই সুস্থ থাকার চাবিকাঠি।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now