ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আবহাওয়ার পরিবর্তনে নজর দিন ফুসফুসে

---Advertisement---

ডঃ দেবারুণ ভট্টাচার্য
বিশিষ্ট চিকিৎসক
রাজপুর সোনারপুর পৌরসভার হেলথ অফিসার

ঋতু পরিবর্তনের এই সময়টা আমাদের শরীরের জন্য, বিশেষ করে ফুসফুসের জন্য অত্যন্ত সংবেদনশীল। গ্রীষ্ম থেকে শীত কিংবা শীত থেকে গ্রীষ্ম—এই দুই ‘ট্রানজিশন পিরিয়ড’-এ আবহাওয়ার হঠাৎ বদলের সঙ্গে আমাদের শরীর দ্রুত মানিয়ে নিতে পারলেও ফুসফুস অত তাড়াতাড়ি খাপ খাওয়াতে পারে না। ফলে এই সময় ফুসফুস বেশ দুর্বল বা ‘কম্প্রোমাইজড’ হয়ে পড়ে এবং ড্রপলেট ইনফেকশন, অ্যালার্জিক কাশি ও শ্বাসকষ্টের সমস্যা ব্যাপক হারে বেড়ে যায়। যাঁদের আগে থেকেই সিওপিডি (COPD) বা অ্যাজমার সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে পরিস্থিতি হঠাৎ জটিল হয়ে উঠতে পারে। (Lung Health During Seasonal Change)

এসি-ফ্যানের ভুল ব্যবহার ও কাশির ওষুধে বিপদ

নভেম্বরের এই সময়টায় বাইরে ঠান্ডা ভাব থাকলেও অনেকেই ঘর-বাইরের তাপমাত্রার ফারাক বুঝতে পারেন না। বাইরে থেকে এসেই চড়া স্পিডে ফ্যান চালানো বা দুপুরের রোদে সামান্য গরম অনুভব করেই এসি চালিয়ে দেওয়ার প্রবণতা আমাদের ফুসফুসের স্বাভাবিক মানিয়ে নেওয়ার ক্ষমতাকে আরও পিছিয়ে দেয়। (Lung Health During Seasonal Change)

তবে এর চেয়েও বড় বিপদ লুকিয়ে রয়েছে আমাদের একটি ভুল অভ্যাসে। সামান্য কাশি হলেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধের দোকান থেকে সেটিরিজিন বা লিভোসেটিরিজিন জাতীয় অ্যালার্জির ওষুধ কিংবা কাশির সিরাপ কিনে খাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এগুলি মূলত ‘কাফ সাপ্রেসেন্ট’, যা সাময়িকভাবে কাশি বসিয়ে দেয়। কিন্তু কাশি চেপে রাখার ফলে শ্বাসনালীতে জীবাণু ও শ্লেষ্মা জমে পরবর্তীতে দ্বিগুণ আকারে সংক্রমণ ও তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। বিশেষ করে সিওপিডি রোগীদের ক্ষেত্রে এটি মারাত্মক হতে পারে। কাশি কেন হচ্ছে—তা অ্যালার্জি নাকি সংক্রমণ, সেটি আগে চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হয়ে সঠিক চিকিৎসা শুরু করা জরুরি।

শীতের শুরুতে ফুসফুস সুস্থ রাখার ৫টি সহজ উপায়

সকালের নির্মল বাতাসে হাঁটা: প্রতিদিন ভোরে কোনও মানসিক চাপ ছাড়া ২০ থেকে ৩০ মিনিট (ঘণ্টায় ৫-৬ কিমি গতিতে) হাঁটার অভ্যাস করুন। এতে শরীরের ঘাম ঝরবে এবং ফুসফুস বাইরের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবে। এর ফলে হার্ট ও ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে। (Lung Health During Seasonal Change)

গার্গলের বদলে গরম জলের ভাপ: ঠান্ডা জল খাওয়ার অভ্যাস ত্যাগ করে সকালে এক গ্লাস ঈষদুষ্ণ জল পান করুন। গলার উপরের সংক্রমণে গার্গল কাজ দিলেও ফুসফুস বা শ্বাসনালীর নিচের সংক্রমণে গার্গলের চেয়ে গরম জলের ভাপ নেওয়া অনেক বেশি কার্যকর।

মরশুমি ফল ও সবজি: বিয়েবাড়ি বা উৎসবের মরশুমে মাঝেমধ্যে রিচ খাবার খাওয়া হলেও প্রতিদিনের খাদ্যতালিকায় মরশুমি ফল ও শাকসবজি রাখা বাধ্যতামূলক। এটি অন্ত্র ও ফুসফুস—উভয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা অটুট রাখে।

ধূমপান বর্জন: ধূমপান ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট করে এমফাইসেমা এবং হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তাই সুস্থ থাকতে ধূমপান পুরোপুরি ত্যাগ করার চেষ্টা করুন। (Lung Health During Seasonal Change)

ধুলোবালি থেকে সুরক্ষা: শুকনো আবহাওয়ায় ধুলোবালি এড়াতে মাস্ক ব্যবহার করুন এবং বাইরে থেকে বাড়ি ফিরে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তবেই পরিবারের সদস্যদের সংস্পর্শে আসুন।

ডায়াবিটিস নিয়ে বাড়তি সতর্কতা জরুরি

বর্তমানে ভারতে ডায়াবিটিস এক মহামারীর আকার ধারণ করেছে। যাঁদের স্থূলতা বা ওবেসিটি রয়েছে বা পরিবারে ডায়াবিটিসের ইতিহাস আছে, তাঁরা নিজেদের সুস্থ মনে করলেও প্রতি ছয় মাস থেকে এক বছর অন্তর অবশ্যই রক্তের ফাস্টিং, পিপি এবং HbA1c পরীক্ষা করান। ফাস্টিং সুগার ১১০ থেকে ১২৫-এর মধ্যে থাকলে আপনি ‘প্রি-ডায়াবিটিক’ পর্যায়ে রয়েছেন। এই অবস্থায় সঠিক জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস মেনে চললে ডায়াবিটিসে আক্রান্ত হওয়া পুরোপুরি আটকানো সম্ভব। (Lung Health During Seasonal Change)

মনে রাখবেন, অনিয়ন্ত্রিত ডায়াবিটিস নীরবে শরীরের তিনটি বড় ক্ষতি করে—কিডনির সমস্যা (নেফ্রোপ্যাথি), চোখের রেটিনার ক্ষতি (রেটিনোপ্যাথি) এবং স্নায়ুর দুর্বলতা বা ব্যথা (নিউরোপ্যাথি)। তাই যাঁরা ইতিমধ্যেই ডায়াবেটিসে ভুগছেন, তাঁরা নিয়মিত রক্তের শর্করার পাশাপাশি কিডনির কার্যকারিতা (ক্রিয়েটিনিন, eGFR, ইউরিন ACR) এবং চোখের পরীক্ষা করিয়ে জটিলতাগুলিকে শুরুতেই রুখে দিন। সচেতনতাই আমাদের দীর্ঘমেয়াদী সুস্থতার একমাত্র চাবিকাঠি।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now