রিচার্জের মেয়াদ শেষ হয়ে গেলেই কি বন্ধ হয়ে যাবে Jio সিমের ইনকামিং কল? সম্প্রতি এমনই একটি দাবি ঘিরে চর্চা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, রিচার্জ প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার পরেও যাঁরা নতুন করে রিচার্জ করছেন না, তাঁদের ইনকামিং কল পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। ফলে যাঁরা দীর্ঘদিন ধরে রিচার্জ না করেও Jio নম্বর চালু রেখেছেন, তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। (Jio Incoming Calls)
রিচার্জ শেষ হলে কী হতে পারে?
একটি ইউটিউব ভিডিয়োতে দাবি করা হয়েছে, বেশ কিছু Jio গ্রাহকের মোবাইলে রিচার্জের মেয়াদ শেষ হওয়ার বার্তা আসছে। সেই বার্তায় জানানো হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন করে রিচার্জ না করলে তাঁদের ইনকামিং কল পরিষেবাও বন্ধ হয়ে যেতে পারে। আগে অনেক গ্রাহক মনে করতেন, রিচার্জের মেয়াদ শেষ হলেও ইনকামিং কল পরিষেবা চালু থাকবে। কিন্তু এবার সেই নিয়মে পরিবর্তন আসতে পারে বলে ভিডিওতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। (Jio Incoming Calls)
Jio গ্রাহকদের জন্য কী বার্তা?
Jio সিম ব্যবহারকারীদের নিয়মিত রিচার্জের দিকে নজর রাখতে হবে। বিশেষ করে যাঁরা শুধুমাত্র ইনকামিং কল পাওয়ার জন্য পুরনো নম্বর চালু রেখেছেন, তাঁদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রিচার্জের মেয়াদ শেষ হওয়ার পরেও দীর্ঘদিন পরিষেবা চালু থাকবে, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না বলেও দাবি করা হয়েছে।
তবে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা প্রয়োজন। Jio-র তরফে সমস্ত গ্রাহকের ইনকামিং কল বন্ধ করে দেওয়ার কোনও আনুষ্ঠানিক ঘোষণা এই ভিডিওতে দেখানো হয়নি। তাই এখনই এই দাবিকে সংস্থার নতুন নিয়ম বলে ধরে নেওয়া ঠিক হবে না। গ্রাহকদের উচিত Jio-র আনুষ্ঠানিক বার্তা এবং MyJio অ্যাপে নিজেদের নম্বরের পরিষেবার অবস্থা যাচাই করা। (Jio Incoming Calls)













