ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নতুন জেমস বন্ড! 007-এর ভূমিকায় দেখা যাবে ‘টোয়াইলাইট’ এই তারকাকে

---Advertisement---

কালো রঙের অভিজাত টাক্সিডো, গম্ভীর চাহনি আর পরিচিত জেমস বন্ডের ভঙ্গি। এমনই একটি ছবিতে দেখা গেল ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনকে। আর সেই ছবির সঙ্গেই সামনে এল বহু প্রতীক্ষিত ঘোষণা। পরবর্তী জেমস বন্ড হিসেবে নির্বাচিত হয়েছেন ‘টোয়াইলাইট’ খ্যাত এই অভিনেতা। ড্যানিয়েল ক্রেগের পর এবার বিশ্বের অন্যতম জনপ্রিয় গুপ্তচর চরিত্রে দেখা যাবে প্যাটিনসনকে। তিনিই হতে চলেছেন জেমস বন্ড সিরিজের সপ্তম অভিনেতা। (Robert Pattinson New James Bond)

আনুষ্ঠানিক ঘোষণা অ্যামাজনের

১৬ নভেম্বর সোমবার নতুন জেমস বন্ডের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে অ্যামাজন এমজিএম স্টুডিওজ। সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় রবার্ট প্যাটিনসনের একটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে বন্ডের পরিচিত পোশাকে দেখা যায় অভিনেতাকে। ছবির সঙ্গে লেখা হয়, ‘আইডেন্টিটি কনফার্মড’। অর্থাৎ, ০০৭-এর পরবর্তী মুখ হিসেবে প্যাটিনসনের নাম নিশ্চিত করা হয়েছে। (Robert Pattinson New James Bond)

এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতাও। স্টুডিওর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্যাটিনসন বলেন, জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর ভূমিকায় অভিনয়ের দায়িত্ব পাওয়া তাঁর কাছে স্বপ্নপূরণের মতো। একই সঙ্গে এটি তাঁর জীবনের অন্যতম বড় সম্মান বলেও জানিয়েছেন তিনি।

ড্যানিয়েল ক্রেগের পর নতুন মুখ

২০০৬ সাল থেকে মোট পাঁচটি ছবিতে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। তাঁর পর কে এই জনপ্রিয় চরিত্রে অভিনয় করবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। এই দৌড়ে ছিলেন ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার, জশ ও’কনর এবং জ্যাক লোডেনও। শেষ পর্যন্ত বাজিমাত করলেন রবার্ট প্যাটিনসন।

‘টোয়াইলাইট’ সিরিজে এডওয়ার্ড কালেনের চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান প্যাটিনসন। পরে ‘দ্য ব্যাটম্যান’-এও তাঁকে দেখা গিয়েছে। ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ ছবিতেও ম্যাট ডেমন ও অ্যান হ্যাথাওয়ের সঙ্গে অভিনয় করেছেন তিনি। জেন্ডায়ার সঙ্গে তাঁর ছবি ‘দ্য ড্রামা’ও এ বছর মুক্তি পেয়েছে। (Robert Pattinson New James Bond)

তিনটি ছবিতে চুক্তির খবর

প্যাটিনসনের প্রথম বন্ড ছবির নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আপাতত ছবিটি ‘বন্ড ২৬’ নামেই পরিচিত। দীর্ঘদিন ধরে সিরিজটির দায়িত্বে থাকা প্রযোজক বারবারা ব্রকোলি ও মাইকেল উইলসন সরে দাঁড়ানোর পর এই প্রথম নতুন বন্ড ছবি তৈরি হতে চলেছে অ্যামাজনের সৃজনশীল নিয়ন্ত্রণে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তিনটি বন্ড ছবিতে অভিনয়ের চুক্তি করেছেন প্যাটিনসন। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত এখনও সামনে আসেনি।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now