রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Tea Garden Strike: বেতন নিয়ে নেই নতুন চুক্তি, একাধিক দাবিতে ডুয়ার্সে বিক্ষোভ চা বাগান কর্মীদের

Tea Garden Strike
---Advertisement---

নতুন বেতনক্রম চুক্তি রূপায়ণ সহ বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে এবার আন্দোলনে সামিল হলেন জলপাইগুড়ির বিভিন্ন চা বাগানের স্টাফ ও সাব স্টাফেরা। আধ ঘণ্টা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও কাজে আসেন ওই বাগান কর্মীরা। এরপরই তাদের দাবি জানাতে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে আধ ঘণ্টার কর্ম বিরতি ও গেট মিটিং করেন। বাগানের ফ্যাক্টরির গেটের সামনে মিটিংয়ের পর স্টাফ ও সাব স্টাফরা ফের কাজে যোগদান করেন।

জানা যায়, পুরনো বেতন চুক্তি ২০২৩ সালে শেষ হয়ে গিয়েছে। তারপরে মালিকপক্ষ আর নতুন কোনও বেতন চুক্তি করেননি। ফলে চা বাগানের স্টাফ ও সাব স্টাফেরা পুরনো বেতনক্রম চুক্তি অনুযায়ী বেতন পাচ্ছেন। ওই কর্মচারীদের অভিযোগ, মালিকপক্ষকে এ বিষয়টি একাধিকবার জানালেও কোনও কর্ণপাত করেননি। ফলে এই দুর্মূল্যের বাজারে অনেক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। বেতন বৃদ্ধি না করলে পরিবার নিয়ে টেকা দেয় হচ্ছে বলে জানিয়েছেন তারা। অবিলম্বে বেতন বৃদ্ধির দাবিতে তাই এদিন বিক্ষোভ, ধর্মঘটে শামিল হয়েছেন।

এদিন ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের আইভিল, ডাঙ্গি, চিলোনি চা বাগান সহ বিভিন্ন চা বাগানের গেট মিটিংয়ে সামিল হয় স্টাফ ও সাব স্টাফেরা। পাশাপাশি ডুয়ার্সের বিভিন্ন চা বাগানেও এদিন এই কর্মসূচিতে সামিল হন ওই কর্মীরা। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, এ বিষয়ে মালিকপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে, এই আন্দোলন আগামীতে বৃহত্তর আকারে রূপ নেবে।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment