ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অবসরের পর এককালীন নয়, কিস্তিতেও মিলবে PF-এর টাকা! বড় সিদ্ধান্ত EPFO-র

EPFO SWP New Plan
---Advertisement---

চাকরি থেকে অবসরের পর কীভাবে চলবে সংসার? এই চিন্তা অনেকেরই থাকে। এমনকি জমানো প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা একসঙ্গে তুলে খরচ করে ফেলার ভয়ও থাকে অনেকের। এবার সেই চিন্তা কিছুটা কমাতে বড় পদক্ষেপ করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। অবসরের পর আর একবারে পুরো PF-এর টাকা তুলে নিতে হবে না। চাইলে নির্দিষ্ট সময় অন্তর কিস্তিতে সেই টাকা তোলার সুযোগ মিলতে পারে। সম্প্রতি Systematic Withdrawal Plan (SWP) বা নিয়মিত টাকা তোলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে EPFO।

১৯ নভেম্বর, বৃহস্পতিবার শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সভাপতিত্বে অনুষ্ঠিত EPFO-র ২৪০তম সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় PF-এর অবশিষ্ট টাকার উপর সুদও পাওয়া যাবে।

EPFO SWP New Plan: কীভাবে কাজ করবে EPFO-র নতুন SWP?

এতদিন অবসরের পর অধিকাংশ কর্মী তাঁদের PF-এর সম্পূর্ণ টাকা একবারে তুলে নিতেন। কিন্তু নতুন ব্যবস্থায় সেই টাকা ধাপে ধাপে তোলার সুযোগ থাকবে। প্রস্তাবিত পরিকল্পনায় তিন ধরনের সুবিধা মিলতে পারে।

  • কিস্তিতে টাকা তোলা: নির্দিষ্ট সময় অন্তর PF-এর জমানো টাকা তোলা যাবে।
  • আংশিক টাকা তোলা: প্রথমে কিছু টাকা একসঙ্গে তুলে বাকি টাকা কিস্তিতে পাওয়া যাবে।
  • শুধু সুদ তোলা: মূল টাকা জমা রেখে তার উপর অর্জিত সুদ তোলার সুযোগ থাকবে।

অন্যদিকে, যে টাকা PF অ্যাকাউন্টে জমা থাকবে, তার উপর প্রযোজ্য হারে সুদ মিলবে। মাঝপথে এই পরিকল্পনা বন্ধ করে বাকি টাকা তুলে নেওয়ার সুযোগও থাকতে পারে।

কোনও গ্রাহকের মৃত্যু হলে তাঁর নমিনি বা নির্ভরশীল পরিবারের সদস্যরা অবশিষ্ট টাকা একসঙ্গে তুলতে পারবেন অথবা কিস্তিতে নেওয়া চালিয়ে যেতে পারবেন।

PF তোলার নিয়মেও বড় পরিবর্তন

SWP-তে অনুমোদনের পাশাপাশি PF থেকে আংশিক টাকা তোলার নিয়মও সহজ করেছে EPFO।

  • ৫৫ বছরের কম বয়সিরা যোগ্য PF ব্যালেন্সের সর্বোচ্চ ৯০ শতাংশ তুলতে পারবেন। আগে এই সীমা ছিল ৭৫ শতাংশ।
  • চাকরি হারালে টাকা তোলার জন্য ১২ মাসের পরিবর্তে ২ মাস অপেক্ষা করতে হবে।
  • চিকিৎসা, পড়াশোনা, বিয়ে ও বাড়ি কেনা বা তৈরির মতো প্রয়োজনেও টাকা তোলার সুযোগ থাকছে।

কবে থেকে চালু হবে নতুন নিয়ম?

এখনই অবশ্য SWP-র সুবিধা পাওয়া যাবে না। EPFO-র তরফে চূড়ান্ত বিজ্ঞপ্তি এবং বিস্তারিত নির্দেশিকা প্রকাশের পরই এই ব্যবস্থা চালু হবে। প্রাথমিকভাবে EPF-এর আওতাভুক্ত সদস্যরা এই সুবিধা পেতে পারেন। তবে বিশেষ ট্রাস্টের অধীনে থাকা কর্মীরা আপাতত এর বাইরে থাকতে পারেন। (EPFO SWP New Plan)

মনে রাখতে হবে, এই সুবিধা শুধুমাত্র EPF-এর জমানো টাকার ক্ষেত্রে প্রযোজ্য। EPS-এর মাসিক পেনশন এর থেকে সম্পূর্ণ আলাদা। ফলে অবসরের পর নিয়মিত আয়ের নতুন একটি পথ খুলে যেতে পারে চাকরিজীবীদের সামনে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now