মোবাইল রিচার্জের খরচ কি আরও বাড়তে চলেছে? ভারতের টেলিকম শিল্পে ফের শুল্কবৃদ্ধির দাবি তুললেন ভারতী এয়ারটেলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান (Sunil Mittal) সুনীল ভারতী মিত্তল। তাঁর মতে, বর্তমানে মোবাইল পরিষেবার জন্য গ্রাহকদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়, তা পরিকাঠামো উন্নয়ন এবং নেটওয়ার্ক পরিচালনার খরচের তুলনায় যথেষ্ট নয়। তাই একজন গ্রাহকের মাসিক গড় খরচ অন্তত ৩৫০ টাকা হওয়া উচিত। অর্থাৎ, প্রতিদিন মাত্র ১০-১২ টাকা খরচ করলেই মিলতে পারে একাধিক ডিজিটাল পরিষেবার সুবিধা, এমনই যুক্তি তাঁর।
Table of Contents
১০ বছর আগের হিসাব বদলানোর সময়
ভারতী এন্টারপ্রাইজের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে (Sunil Mittal) মিত্তল বলেন, “আগে আমি বলতাম, মাসিক ৩০০ টাকা হওয়া উচিত। কিন্তু সেই হিসাব ১০ বছর আগের।” তাঁর দাবি, বিদ্যুৎ, জ্বালানি, কর্মীদের বেতন এবং প্রশাসনিক খরচ সবই বেড়েছে। তাই মাসিক ৩৫০ টাকা গড় আয় (ARPU) অযৌক্তিক নয়। তবে কবে থেকে এই দাম কার্যকর হতে পারে, সে বিষয়ে কোনও সময়সীমা জানাননি।
পরিকাঠামোয় বিপুল বিনিয়োগের প্রয়োজন
তাঁর দাবি, চিনে যেখানে ১০ লক্ষেরও বেশি মোবাইল টাওয়ার রয়েছে, ভারতে সেই সংখ্যা মাত্র ৩.৫ লক্ষ। দেশের টেলিকম পরিকাঠামো অন্তত দ্বিগুণ করতে হবে। পাশাপাশি ফাইবার নেটওয়ার্ক এবং সাবমেরিন কেবলেও বিনিয়োগ প্রয়োজন। (Sunil Mittal) তাঁর কথায়, “ভারতের শক্তিশালী ডিজিটাল ব্যবস্থা গড়তে এখনও বিপুল বিনিয়োগ প্রয়োজন।”
৫জি থেকে প্রত্যাশিত আয় নেই
৫জি পরিষেবা চালু করতে স্পেকট্রাম কেনা এবং নেটওয়ার্ক তৈরিতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী নতুন আয় আসেনি বলে স্বীকার করেন তিনি। (Sunil Mittal) তাঁর মতে, টেলিকম সংস্থাগুলি পরিকাঠামো তৈরি করলেও সেই পরিষেবার উপর নির্ভরশীল ডিজিটাল প্ল্যাটফর্মগুলি তুলনায় বেশি মুনাফা করছে।
গ্রাহকদের উপর কতটা প্রভাব পড়বে?
(Sunil Mittal) তাঁর দাবি, মাসে ৩৫০ টাকা খরচ হলেও ভারতের মোবাইল পরিষেবা বিশ্বের অন্যতম সস্তা থাকবে। তাঁর কথায়, “এক বোতল পেপসির দাম এর চেয়ে অনেক বেশি। অথচ এই টাকায় ব্যাঙ্কিং, শিক্ষা, ইউপিআই, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সিনেমা, ইনস্টাগ্রাম ও ইউটিউব ব্যবহার করা যায়।”
উল্লেখ্য, সেপ্টেম্বর ত্রৈমাসিকে এয়ারটেলের ARPU ছিল ২৭১ টাকা। ৩৫০ টাকা হলে তা প্রায় ২৯ শতাংশ বাড়বে। শেষবার ২০২৪ সালের জুনে টেলিকম সংস্থাগুলি ১০-২৫ শতাংশ শুল্ক বাড়িয়েছিল। এরপর নতুন করে দাম বাড়লে গ্রাহকদের উপর চাপ বাড়তে পারে। অতীতে শুল্কবৃদ্ধির পর জিও প্রায় ১.২৭ কোটি গ্রাহক হারিয়েছিল।
(Sunil Mittal) তিনি তিনটি শক্তিশালী বেসরকারি টেলিকম সংস্থা রাখার পক্ষেও সওয়াল করেছেন। তাঁর মতে, ভোডাফোন আইডিয়া ও BSNL বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ফাইবার, টাওয়ার ও স্যাটেলাইট সংযোগের জন্য আগামী দিনে আরও বিনিয়োগ জরুরি।














