ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে দুর্যোগ অব্যাহত, কবে কমবে বৃষ্টি?

Akvan Cyclone Update
---Advertisement---

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে ভিজছে গোটা বাংলা। শুক্রবার সকালেই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের গোপালপুরের কাছে স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড়টি। তবে স্থলভাগে ঢোকার পর থেকেই শক্তি হারাচ্ছে আকভান। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতাতেও আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। তবে মঙ্গলবার থেকে রাজ্যে শুষ্ক আবহাওয়া ফিরতে পারে।

Akvan Cyclone Update: স্থলভাগে ঢুকেই শক্তি হারাচ্ছে ‘আকভান’

আলিপুর আবহাওয়া দফতরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া আকভান গত ৬ ঘণ্টায়, ২৬ কিলোমিটার ঘণ্টার বেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার মধ্যে গোপালপুরের কাছে উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করে। সেই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার, দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। পরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে ওডিশার উপর গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি। আগামী ৩ ঘণ্টার মধ্যে সাধারণ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।

দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হাওড়ার এক-দু’জায়গায় ৭০-২০০ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাতেও কোথাও কোথাও ৭০-১১০ মিলিমিটার বৃষ্টির আশঙ্কা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের এক-দু’জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া।

উত্তরবঙ্গে শুক্রবার মালদা ও দক্ষিণ দিনাজপুরে বেশি বৃষ্টির সম্ভাবনা। মালদার এক-দু’জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পাশাপাশি মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক হতে পারে। (Akvan Cyclone Update)

কলকাতায় কবে কমবে বৃষ্টি?

কলকাতায় শনিবার সকাল পর্যন্ত কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এক-দু’পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকালের পর বৃষ্টি কমবে। রবিবার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা সামান্য। সোমবার থেকে শুষ্ক আবহাওয়া থাকতে পারে।

মেঘলা আকাশের কারণে গত কয়েকদিনে দিনের তাপমাত্রা কমেছে, রাতের তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের উপরে। কোথাও কোথাও দিন ও রাতের তাপমাত্রা প্রায় কাছাকাছি। মঙ্গলবার থেকে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now