ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, আগাম প্রস্তুতিতে প্রশাসনকে কড়া নির্দেশ শুভেন্দুর

---Advertisement---

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির আশঙ্কা বাংলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় আগাম প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। শুক্রবার দুপুরে নবান্নে প্রশাসনিক কর্তাদের নিয়ে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন ও পুলিশকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। (Cyclone Akvan in Bengal)

জেলা প্রশাসনকে সতর্কবার্তা

বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। ওড়িশার গোপালনগর এলাকায় স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় আকভান। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শক্তি কমিয়ে নিম্নচাপের আকারে বাংলার দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। তার প্রভাবেই আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, সংঘমিত্রা ঘোষ-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও ভিডিও কনফারেন্সে কথা বলেন মুখ্যমন্ত্রী। দুর্যোগের সময় পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি চাষের জমি ও ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়েও খোঁজ নেন।(Cyclone Akvan in Bengal)

দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা

আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।কলকাতায় শুক্রবার দিনভর বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলতে পারে। শহরে ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা।

জল জমা ও বিদ্যুৎ পরিষেবায় নজর

টানা বৃষ্টিতে কলকাতার একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে শহরের নিকাশি ব্যবস্থা ও বিদ্যুৎ পরিষেবার উপর বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুরসভার কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দুর্যোগের জেরে সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে নবান্ন থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। (Cyclone Akvan in Bengal)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now