ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নার্সিংহোম থেকে SSKM-এ হেমন্ত বাগ, কী হয়েছে আরামবাগের বিধায়কের?

---Advertisement---

রবিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। কোমর ও পিঠে তীব্র যন্ত্রণা নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল আরামবাগের এক বেসরকারি নার্সিংহোমে। তবে উন্নত চিকিৎসার জন্য এদিন সকালে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হল। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার নিজে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্সে করে বিধায়ককে কলকাতায় নিয়ে আসেন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষও। (Hemanta Bag)

কর্মসূচির মাঝেই অসুস্থ হয়ে পড়েন বিধায়ক

রবিবার দুপুরে একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। সেই সময় আচমকাই তাঁর কোমর ও পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু হয়। (Hemanta Bag)

মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতায় আনার সিদ্ধান্ত

নার্সিংহোমে চিকিৎসার পর হেমন্ত বাগের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই নির্দেশ মেনে এদিন সকালেই আরামবাগে পৌঁছন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তাঁর উপস্থিতিতেই অ্যাম্বুলেন্সে করে হেমন্ত বাগকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষও। (Hemanta Bag)

বর্তমানে এসএসকেএম হাসপাতালে আরামবাগের বিধায়কের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা এবং চিকিৎসার পরবর্তী গতিপ্রকৃতির দিকে নজর রাখা হচ্ছে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now