ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মাত্র ১৫ টাকায় আনলিমিটেড 5G, Happy New Year 2.0 প্ল্যান আনল Jio

Jio Plan
---Advertisement---

নতুন বছরের আগেই গ্রাহকদের জন্য বড় চমক রিলায়েন্স জিও-র। সংস্থার ১০ বছর পূর্তি উপলক্ষে বাজারে এল Happy New Year 2.0 প্রিপেড প্ল্যান। ৩৯৯ টাকা এবং ৩,৯৯৯ টাকা দামের দুটি নতুন প্ল্যানে মিলবে আনলিমিটেড 4G ও 5G ডেটা, আনলিমিটেড কলিং-সহ একাধিক সুবিধা। শুধু তাই নয়, মাত্র ১৫ টাকা থেকেই পাওয়া যাচ্ছে আনলিমিটেড 5G ডেটার অ্যাড-অন প্যাক।

৩৯৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা?

জিও-র নতুন ৩৯৯ টাকার প্ল্যানের বৈধতা ২৮ দিন। এতে থাকছে আনলিমিটেড 4G ও 5G ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি SMS।

পাশাপাশি থাকছে ১২ মাসের Canva Pro সাবস্ক্রিপশন, যার মূল্য প্রায় ৪,০০০ টাকা। এছাড়াও মিলবে JioHotstar Mobile, FanCode, JioGames এবং ৫০ জিবি JioAICloud স্টোরেজ। ছোট ব্যবসায়ীদের জন্য থাকছে JustDial Lite-সহ কয়েকটি অতিরিক্ত সুবিধা।

৩,৯৯৯ টাকার বার্ষিক প্ল্যান

যাঁরা একবার রিচার্জ করে সারা বছর নিশ্চিন্ত থাকতে চান, তাঁদের জন্য ৩,৯৯৯ টাকার প্ল্যান। এর মেয়াদ ৩৬৫ দিন। এখানেও থাকছে আনলিমিটেড 4G ও 5G ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি SMS। সঙ্গে ১২ মাসের Canva Pro Lite, JioHotstar Mobile, FanCode এবং ৫০ জিবি ক্লাউড স্টোরেজ।

মাত্র ১৫ টাকায় আনলিমিটেড 5G!

এবার জানুন, নতুন ডেটা অ্যাড-অন প্যাক সম্পর্কে। ১৫ টাকার রিচার্জে একদিনের জন্য এবং ২৫ টাকার রিচার্জে দু’দিনের জন্য মিলবে আনলিমিটেড 5G ডেটা। এছাড়া ৫০ টাকার একটি বিশেষ নাইট ডেটা প্যাকও এনেছে জিও। এতে ২৮ দিন ধরে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ব্যবহার করা যাবে আনলিমিটেড 4G ও 5G ডেটা। এই সময়ের ডেটা মূল প্ল্যানের ডেটা ব্যালান্স থেকে কাটবে না। (Jio Happy New Year 2.0 Plans)

কবে থেকে পাওয়া যাবে সুবিধা?

নতুন ৩৯৯ ও ৩,৯৯৯ টাকার প্ল্যান এবং ২৫ টাকার অ্যাড-অন পাওয়া যাবে ২৪ নভেম্বর থেকে। ১৫ টাকার প্যাক ইতিমধ্যেই চালু হয়েছে। অন্যদিকে, ৫০ টাকার নাইট ডেটা প্যাক পাওয়া যাবে ২৬ নভেম্বর থেকে। MyJio অ্যাপ, Jio.com এবং জিও স্টোর থেকে করা যাবে রিচার্জ।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now