পাকিস্তানি তারকাদের নিয়ে তৈরি সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ভারতেও কি দেখা যাবে ‘Jo Bachay Hain Sang Samait Lo’? এই প্রশ্ন ঘিরেই এবার নেটফ্লিক্সকে ২০২৫ সালের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (I&B Ministry)। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, ভারতে যাতে কোনও পাকিস্তানি ছবি বা ওয়েব সিরিজ স্ট্রিম না করা হয়, তা নিশ্চিত করতে OTT প্ল্যাটফর্মকে ফের সতর্ক করা হয়েছে।
Table of Contents
কী প্রতিশ্রুতি দিয়েছিল Netflix?
২০২৫ সালের জুন মাসে কেন্দ্রের পরামর্শ মেনে নেটফ্লিক্স জানিয়েছিল, ভারতে পাকিস্তানের কোনও ছবি বা সিরিজ স্ট্রিম করা হবে না। সেই অবস্থানেই যাতে OTT প্ল্যাটফর্ম অনড় থাকে, তা মনে করিয়ে দিয়েছে মন্ত্রক। (Jo Bachay Hain Sang Samait Lo) ‘জো বাচে হে সঙ্গ সামেট লো’ ভারতে মুক্তি পেতে পারে, এমন জল্পনার মধ্যেই এই পদক্ষেপ। সিরিজটি নিষিদ্ধ করার দাবিতে সরব হয়েছে বিভিন্ন চলচ্চিত্র সংগঠন এবং নেটিজেনদের একাংশও।
ثلاثة أجيال، 6 قصص حب، وسؤال واحد: هل الحب الذي نحمله في قلوبنا يكفي؟ Jo Bachay Hain Sang Samait Lo — All The Love Our Hearts Carry يُعرض في 4 ديسمبر فقط وحصريًا علي نتفليكس. https://t.co/GGp3bCmnKH
— Netflix MENA (@NetflixMENA) November 22, 2026
কী নিয়ে তৈরি এই সিরিজ?
هل الحب الذي نحمله في قلوبنا يكفي؟ الجزء الأول من مسلسل "Jo Bachay Hain Sang Samait Lo – All The Love Our Hearts Carry" يُعرض 4 ديسمبر، والجزء الثاني يأتيكم قريبًا على نتفليكس.. https://t.co/v3ODhx4RJj
— Netflix MENA (@NetflixMENA) November 24, 2026
২২ নভেম্বর Netflix MENA-র সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে (Jo Bachay Hain Sang Samait Lo) সিরিজটির ঘোষণা করা হয়। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দর্শকদের জন্য নেটফ্লিক্স-এর এই বিভাগ প্রথম লুকের পোস্টার প্রকাশ করে। সিরিজটির ইংরেজি নাম ‘অল দ্যা লাভ আওয়ার হার্টস ক্যারি’। ইতিমধ্যেই Netflix-এর তালিকায় রয়েছে সেটি। তবে ভারতে স্ট্রিমিংয়ের বিষয়ে এখনও নিশ্চিত কোনও ঘোষণা নেই।
তারকাখচিত কাস্ট, কবে মুক্তি?
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতাদের নিয়ে তৈরি এই (Jo Bachay Hain Sang Samait Lo) সিরিজে রয়েছেন আহাদ রাজা মীর, ইকরা আজিজ, ফাওয়াদ খান, মাহিরা খান, সনম সইদ, হানিয়া আমির, হামজা আলি আব্বাসি, মায়া আলি, বিলাল আশরাফ এবং খুশাল খান। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার। দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ২০২৬ থেকে নেটফ্লিক্স-এ স্ট্রিমিং শুরু হওয়ার কথা সিরিজটির। তবে ভারতে সেই মুক্তি আদৌ সম্ভব হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।












