ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সাতসকালে গুলির লড়াই, ৭২ ঘণ্টা পর আসানসোলে পুলিশের জালে সাইবার প্রতারক প্রতাপ

Asansol Shootout
---Advertisement---

টানা ৭২ ঘণ্টা ধরে খোঁজ চালানোর পর অবশেষে শুক্রবার সকালে আসানসোলের হিরাপুরে অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাঁওকে পাকড়াও করল পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তাকে ধরতে গিয়ে ফের গুলির লড়াই হয় পুলিশের সঙ্গে। পুলিশের পাল্টা গুলিতে প্রতাপের ডান পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় সে। তার পরেই তাকে আটক করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

গোপন সূত্রে খবর, সকাল থেকেই এলাকায় ঘিরে ফেলে পুলিশ

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল ৮ টা নাগাদ হিরাপুর থানায় ফোন আসে। সেখানে প্রতাপকে দেখা গিয়েছে বলে খবর দেওয়া হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। বন্ধ করে দেওয়া হয় যাতায়াতের একাধিক রাস্তা। আশপাশের বাড়ির ছাদ থেকেও নজরদারি চালাতে থাকেন পুলিশকর্মীরা। স্থানীয় বাসিন্দাদের দরজা-জানলা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। তাঁদের দাবি, অভিযানে থাকা পুলিশকর্মীদের প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। (Asansol Police Encounter Pratap Das)

বাড়ির ভিতরে লুকিয়ে, ফের গুলি চালানোর অভিযোগ

প্রায় দু’ঘণ্টা ধরে এলাকায় তল্লাশি চালানোর পর একটি বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয় প্রতাপ। সঙ্গে সঙ্গে বাড়িটি ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। অভিযোগ, ভিতরে ঢোকার চেষ্টা করতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে সে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিই প্রতাপের ডান পায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। এরপর পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতাপকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হবে।

বুধবার পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছিল প্রতাপ

প্রতাপ দাসের বিরুদ্ধে খুন, ডাকাতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। সাইবার অপরাধেও তার নাম জড়িয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ স্ত্রীকে দেখতে হিরাপুরের বাড়িতে এসেছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। অভিযোগ, বাড়ি ঘিরে ফেলতেই পুলিশকে লক্ষ্য করে দু’-তিন রাউন্ড গুলি চালান প্রতাপ। এরপর বাড়ির পিছনের পাঁচিল টপকে পালিয়ে যান সে। যদিও সেই ঘটনায় কোনও পুলিশকর্মী আহত হননি। তার ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি দেওয়ালে লাগে। এর পর থেকেই প্রতাপের খোঁজে টানা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে ৭২ ঘণ্টার অভিযান শেষে শুক্রবার সকালে তাকে আটক করা হলো।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now