ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মেয়াদ শেষের আগেই বারুইপুর পুরবোর্ডে ভেঙে গেল, একযোগে পদত্যাগ চেয়ারম্যান-সহ কাউন্সিলদের

Baruipur Municipality Board Resignation
---Advertisement---

চরম আর্থিক সংকট, প্রশাসনিক অসহযোগিতা এবং কাউন্সিলরদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তোলা হয়েছিল। শুক্রবার সেই অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভার বর্তমান পুরবোর্ডের সমস্ত সদস্য। এদিন বিকেলে পুরসভা ভবনে সাংবাদিক বৈঠক করে বোর্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস-সহ অন্যান্য কাউন্সিলররা। পরে বোর্ড মিটিং শেষে মহকুমা শাসকের দফতরে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন তাঁরা।

আর্থিক সংকট ও প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ

এদিন সাংবাদিক বৈঠকে পুরবোর্ডের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলছে বারুইপুর পুরসভা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পুরকর্মীদের নিয়মিত বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছে। এই সমস্যার কথা প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তাঁদের। (Baruipur Municipality Board Resignation)

কাউন্সিলরদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

শুধু আর্থিক সংকটই নয়, কয়েকজন কাউন্সিলরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ তুলেছেন পুরবোর্ডের সদস্যরা। তাঁদের দাবি, মামলার কারণে কয়েকজন কাউন্সিলরের উপর বারুইপুর এলাকায় প্রবেশের ক্ষেত্রেও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এমনকী পুরসভার চেয়ারম্যানের যাতায়াতের উপরও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে দাবি তাঁদের।

মেয়াদ শেষের তিন মাস আগেই সিদ্ধান্ত

পুরবোর্ডের সদস্যদের বক্তব্য, এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে ঠিকমতো নাগরিক পরিষেবা দেওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছিল। প্রশাসনিক বাধা ও আর্থিক সমস্যার জেরে কাজ চালানো সম্ভব হচ্ছে না বলেই তাঁদের দাবি। সেই কারণেই পুরবোর্ডের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় তিন মাস আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আগেই সাংবাদিক বৈঠক করে বোর্ড ভেঙে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পুরসভার সদস্যরা। শুক্রবার সেই ঘোষণাই বাস্তবায়িত হলো। তবে এই পদত্যাগের পর বারুইপুর পুরসভার প্রশাসনিক দায়িত্ব কীভাবে পরিচালিত হবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now