রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

INDIA-US TRADE DEAL: রাশিয়ান তেল ইস্যুতে খুশি ট্রাম্প, ভারতীয় পণ্যের ওপর থেকে অতিরিক্ত ২৫% শুল্ক তুলে নিল আমেরিকা

Published on: February 7, 2026
---Advertisement---

ভারতের জন্য স্বস্তির খবর। ভারতীয় পণ্যের ওপর আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল আমেরিকা। রাশিয়া থেকে ভারত তেল আমদানি বন্ধ করাতেই এই সিদ্ধান্ত আমেরিকার। ভারত ও আমেরিকার মধ্যে নতুন বাণিজ্য সমঝোতার পরেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২: ০১ am (ভারতীয় সময় অনুযায়ী) থেকে ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ক্ষেত্রে এই অতিরিক্ত শুল্ক আর প্রযোজ্য হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা আদেশে বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল আমদানি বন্ধ রাখার অঙ্গীকার করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। INDIA-US TRADE DEAL

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার উপর পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞা চলাকালীন ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় অসন্তুষ্ট হয়েছিল আমেরিকা। এর জেরেই ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হল।নতুন বাণিজ্য চুক্তি অনুযায়ী, শুধু অতিরিক্ত শুল্কই নয়, পারস্পরিক শুল্ক হারও কমানোর পথে হাঁটছে দুই দেশ।

চুক্তির অংশ হিসেবে ভারত আগামী পাঁচ বছরে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে জ্বালানি, প্রযুক্তি, বিমান সংক্রান্ত যন্ত্রাংশ এবং বিভিন্ন শিল্পপণ্য রয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা ও শিল্প সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই দেশ একমত হয়েছে। INDIA-US TRADE DEAL

কূটনৈতিক মহলের মতে, এই শুল্ক প্রত্যাহার শুধু বাণিজ্য নয়, ভারত-আমেরিকা সম্পর্ককেও নতুন গতি দেবে। কিন্তু কিছুদিন আগে রাশিয়া যে ভারতের তেল কেনার স্বাধীনতা নিয়ে সরব হয়েছিল, তার পরেও ভারতের এই পদক্ষেপকে ঠিক কোন চোখে দেখবেন পুতিন-এই প্রশ্ন কূটনৈতিকদের কপালে ভাঁজ ফেলছে। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর কী প্রতিক্রিয়া জানায় মস্কো।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment