---Advertisement---
lifezone nursing home

হাসপাতালেই Madhyamik, উদ্যোগ ফারাক্কা থানার আইসি-র

February 7, 2026 4:00 PM
---Advertisement---

অসুস্থতার কারণে মাধ্যমিক পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু পরীক্ষায় বসার ইচ্ছা ছিল প্রবল। সেই ইচ্ছাশক্তিকে বাস্তবায়িত করতে পাশে দাঁড়াল পুলিশ। ফারাক্কা থানার আইসি সুজিত পালের উদ্যোগে অর্জুনপুর প্রাথমিক হাসপাতালেই এক মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হল। (Madhyamik)

জানা গিয়েছে, ওই ছাত্রী অর্জুনপুর হাই স্কুলের পরীক্ষার্থী। চলতি মাধ্যমিক পরীক্ষায় তার কেন্দ্র পড়েছিল নিউ ফারাক্কা হাই স্কুলে। কিন্তু পরীক্ষা শুরুর আগেই আচমকা সে অসুস্থ হয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে অর্জুনপুর প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। ফলে পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। মহা চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। (Madhyamik)

হাসপাতালে থাকা পরীক্ষার্থীর অসুস্থতার খবর পেয়ে সক্রিয় হয় ফারাক্কা থানার পুলিশ। ছাত্রীর পরীক্ষা দেওয়ার প্রবল ইচ্ছা দেখে ফারাক্কা থানার আইসি সুজিত পাল ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা দফতর এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা করে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। (Madhyamik)

সূত্রের খবর, শিক্ষা পর্ষদের নিয়ম মেনে হাসপাতালেই প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয়। কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতালের বেডেই পরীক্ষার সমস্ত ব্যবস্থা করা হয়। ফলে অসুস্থ অবস্থাতেও মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে ওই ছাত্রী।পুলিশের এই উদ্যোগে খুশি ছাত্রীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা। অর্জুনপুর হাই স্কুলের শিক্ষকরাও আইসি-র এই উদ্যোগের প্রশংসা করেছেন। অসুস্থ শরীর নিয়েও পরীক্ষা দিতে পেরে খুশি ওই পরীক্ষার্থীও। (Madhyamik)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment