রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

SIR: শুনানিতে অনুপস্থিত কমবেশি ৫ লক্ষ ভোটার, তালিকা থেকে বাদ পড়তে পারে তাদের নাম

Published on: February 8, 2026
SIR
---Advertisement---

SIR

স্পেশাল ইনটেন্সিভ রিভিশন (SIR)–এর দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে প্রায় ৫ লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশনের জারি শুনানির নোটিসে তাঁরা এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, শুনানি প্রক্রিয়া শনিবার শেষ হওয়ার কথা ছিল। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল অসম্পূর্ণ থাকা জেলাগুলিতে শুনানি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকদের কাছে মুলতুবি থাকা শুনানির তথ্য চেয়েছেন তিনি ।

শুনানির সময়সীমা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। সেই প্রস্তাব গৃহীত হলে ২১ ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা।

নির্বাচন কমিশন জানিয়েছেন,রাজ্যের মোট ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় ২০টিতে এখনও শুনানি বাকি। এই কেন্দ্রগুলির মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, মালদহ ও দার্জিলিং জেলা। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও মালদহ জেলার প্রশাসন ইতিমধ্যেই শুনানির সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে।

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন,সব নোটিস পাঠানো হয়েছে। ৭ ফেব্রুয়ারি ছিল শুনানির শেষ দিন। চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল ১৪ ফেব্রুয়ারি। শুনানি বাড়লে তালিকা প্রকাশের তারিখও পিছোবে।

রাজ্যে SIR শুনানি শুরু হয় গত বছরের ২৭ ডিসেম্বর। শুরুতে প্রক্রিয়া ছিল বেশ ধীরগতির। পরে শুনানি কেন্দ্র ও আধিকারিকের সংখ্যা বাড়ানো হয়। যার ফলে শুনানির সংখ্যাও বৃদ্ধি পায়। প্রথম দিকে নথিপত্র নিয়ে কড়াকড়ি থাকলেও পরে কিছুটা শিথিল করা হয়।

গত কয়েক দিনে রাজ্যে প্রতিদিন ৫ থেকে ৭ লক্ষ ভোটারের শুনানির কাজ হয়েছে।

SIR-এর প্রথম পর্বে, গত ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকা থেকে অন্তত ৫৮ লক্ষ নাম বাদ পড়ে। CEO দফতর জানায়, খসড়া তালিকায় ৯২.৪ শতাংশ নাম রাখা হয়েছে।

SIR শুরুর আগে, গত ২৭ অক্টোবর পর্যন্ত রাজ্যের ভোটার তালিকায় মোট ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটার ছিলেন। খসড়া তালিকায় স্থান পেয়েছেন ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জন। বাদ পড়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। যার মধ্যে ২৪.১৬ লক্ষ ভোটার মৃত, ৩২.৬৫ লক্ষ ভোটার স্থানান্তরিত বা অনুপস্থিত।


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment