রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

40km Underground Rail: ‘চিকেনস নেক’-এ বাড়তি নিরাপত্তা! ৪০ কিমি ভূগর্ভস্থ রেললাইন নির্মাণের পরিকল্পনা ভারতের

Published on: February 9, 2026
---Advertisement---

উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডকে যুক্ত রাখতে অন্যতম গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ‘চিকেনস নেক’। ভিন দেশের নজর এই এলাকা। এখানে দখল করতে পারলে উত্তর পূর্বকে আলাদা করতে পারবে। এই পরিস্থিতিতে চিকেনস নেককে শক্তিশালী করতে চেষ্টার কোনও খামতি রাখছে না ভারত সরকার। এবার আরও একটা পদক্ষেপ করল। শিলিগুড়ি করিডর বা চিকেনস নেক এলাকায় প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 40km Underground Rail

এ প্রকল্পের মূল লক্ষ্য হল ভূখণ্ডের সংকীর্ণ এই অঞ্চলে রেল যোগাযোগকে ঝুঁকিমুক্ত রাখা, যাতে যেকোনও রকম নিরাপত্তা ব্যাঘাত, প্রাকৃতিক বিপর্যয় বা আন্তর্জাতিক চাপের পরিস্থিতিতেও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকে। ঘোষণায় বলা হয়েছে, চিকেনস নেকের প্রায় ৪০ কিলোমিটার পথে ভূগর্ভস্থ রেল ট্র্যাক বসানোর পরিকল্পনা করছে ভারতীয় রেল। উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে এই রেলপথ তৈরি করা হবে। তিনমিলে হাট থেকে রাঙাপানি এবং পরে সম্প্রসারিত হবে বাগডোগরা পর্যন্ত। দার্জিলিং, উত্তর দিনাজপুর হয়ে বিহারের কিষাণগঞ্জের উপর দিয়ে যাবে এই রেলপথ। ফলে অনেক শক্তিশালী হবে এই অঞ্চল। 40km Underground Rail

চিকেনস নেক করিডর প্রায় ২০-২২ কিলোমিটার সংকীর্ণ ভূখণ্ড, যা ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোকে মূল দেশের সঙ্গে সংযুক্ত করে। এর অবস্থান ঝুঁকিপূর্ণ, কারণ এটি প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের মধ্যে অবস্থিত এবং কাছেই ভুটান ও চিনের অবস্থান। কোনও ছোট নিরাপত্তাজনিত ব্যাঘাত হলে, এই করিডরের মাধ্যমে উত্তর-পূর্বকে বিচ্ছিন্ন হতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ।

মনে করা হচ্ছে এই ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ সম্পন্ন হলে, তা কেবল সাধারণ যাতায়াত নয়, বরং সামরিক সরঞ্জাম এবং জরুরি সামগ্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষত বিপর্যয়, নিরাপত্তায় ব্যাঘাত বা যেকোনো বিচ্ছিন্ন পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া নেওয়ার সক্ষমতা বাড়াবে। এই প্রকল্পের বাস্তবায়নের ফলে চিকেনস নেক করিডর শুধু ভৌগোলিকভাবে নয়, বরং কৌশলগতভাবে আরও নিরাপদ হয়ে উঠবে এবং দেশের অভ্যন্তরীণ সুরক্ষা ও যোগাযোগের ভিত্তি আরও দৃঢ় হবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment