অনেক টালবাহানার শেষে ঢোক গিললো পাকিস্তান ক্রিকেট বোর্ড। মাত্র আট দিনের মধ্যে সিদ্ধান্ত বদলে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। (INDIA VS PAKISTAN)
ফেব্রুয়ারির ১ তারিখে পাকিস্তান সরকার জানিয়েছিল, শ্রীলঙ্কার কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারত-পাকিস্তান ম্যাচ খেলবে না পাকিস্তান। এরপর থেকেই শুরু হয় বিতর্ক। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড পাকিস্তানের উপর চাপ তৈরি করে ম্যাচ খেলার জন্য। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির প্রচুর টাকা ক্ষতি হবে। এর ফলে সব দেশ ক্ষতিগ্রস্ত হবে। কারণ, যে লাভের টাকা আইসিসি বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেয়, সেই অঙ্কও কমবে। (INDIA VS PAKISTAN)
চাপ ক্রমশ বাড়তে থাকে পাকিস্তানের উপর। পাক বোর্ড বুঝতে পারে, সিদ্ধান্ত বদল করা ছাড়া উপায় নেই। অবশেষে সুর বদল। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে এল পাক ক্রিকেট বোর্ড। পিসিবি জানিয়েছে, তারা সূচি অনুযায়ী ভারতের বিরুদ্ধে মাঠে নামবে। (INDIA VS PAKISTAN)
ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আইসিসির কড়া অবস্থানই পিসিবিকে বাধ্য করেছে সিদ্ধান্ত বদল করতে। কারণ নির্ধারিত ম্যাচে না খেললে শুধু জরিমানা নয়, ভবিষ্যতের টুর্নামেন্ট পরিকল্পনাতেও পাকিস্তানের উপর প্রভাব পড়তে পারত। আইসিসি স্পষ্ট করে দেয়, কোনও দল ইচ্ছামতো ম্যাচ বয়কট করতে পারে না। এতে গোটা প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। (INDIA VS PAKISTAN)
সূত্রের খবর, বাংলাদেশকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির মধ্যেই পাকিস্তান এই অবস্থান নিয়েছিল। তবে পরবর্তীতে পরিস্থিতি বদলাতেই পিসিবি নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। (INDIA VS PAKISTAN)
সব মিলিয়ে ভারত-পাক ম্যাচ নিয়ে তৈরি হওয়া জল্পনা অনেকটাই থামল। ফলে ক্রিকেটপ্রেমীদের নজর এখন কলম্বোয় নির্ধারিত সেই হাইভোল্টেজ ম্যাচের দিকেই। (INDIA VS PAKISTAN)












