মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বড় ভুল! ঠিক এমনই সুর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের গলায়। তিনি অকপটে স্বীকার করেন, অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে পাকিস্তানের মারাত্মক ক্ষতি হয়েছে (Pakistan VS USA)। এই উল্টোপুরাণে আশ্চর্য হয়েছেন সকলেই। মার্কিন-পাকের গলায় গলায় বন্ধুত্বের সূর্য কি এবার অস্তিমিত?
সংসদে বক্তৃতা রাখার সময় খোয়াজা আসিফ জানান, পাকিস্তানকে রীতিমতো ব্যবহার করেছে ওয়াশিংটন (Washington)। কার্যসিদ্ধির পর একপ্রকার টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলেছে পাকিস্তানকে। মার্কিন বন্ধু প্রতি হতাশায় ভারী হয়েছে পাক প্রতিরক্ষা স্বর।
পাকিস্তান যে সন্ত্রাসের আঁতুরঘর, সেটাও স্বীকার করেন তিনি। খোয়াজা আসিফ বলেন, ‘আগাগোড়াই পাকিস্তান নিজের সন্ত্রাসবাদী অতীতের কথা নাকচ করে এসেছে। যেটা সম্পূর্ণই ভুল। আফগানিস্তানের সঙ্গে দুটি যুদ্ধে জড়িয়ে পড়াও ছিল ভুল। এই কারণেই দেশে সন্ত্রাসবাদ সক্রিয় হয়ে ছড়িয়ে পড়েছে’।
একের পর এক ভুল স্বীকারে আশ্চর্য হয়েছেন অনেকেই। তবে কি পাকিস্তান এবার শুধরে গেল? নাকি স্বার্থসিদ্ধির জন্য আফগানিস্তানের শরণাপন্ন হতেই একটি নতুন কূটনৈতিক চাল?

খোয়াজা আসিফ তাঁর বক্তব্যে আরও যোগ করেন অতীতের কথা। তিনি বলেন, ‘২০০১ সালের আফগান-মার্কিন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানো অনুচিত ছিল। তালিবানদের বিরুদ্ধে দাঁড়ানো ঠিক হয়নি। যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলেও ওই রেশ ভুগতে হয় পাকিস্তানকে (Pakistan VS USA)। যার জন্যেই এখনও দীর্ঘমেয়াদি হিংসা, উগ্রপন্থা ও অর্থনৈতিক সংকটের বোঝা পাকিস্তানে রয়েছে’।
পাকিস্তানে প্রচলিত কথার বুক চিতিয়ে বিরোধিতাও করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান ধর্মীয় দায়িত্ববোধ থেকেই সংঘাতে নেমেছিল। জিহাদের নাম করে পাকিস্তানিদের যুদ্ধে পাঠানো হয়েছিল। একটু সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর ও গভীরভাবে ক্ষতিকর। দেশের দুই প্রাক্তন সামরিক শাসক (জিয়া-উল-হক ও পারভেজ মুশাররফ) ইসলামের রক্ষার জন্য নয়, একটি বিদেশি শক্তিকে খুশি করতেই আফগান যুদ্ধে যোগ দিয়েছিলেন। আমরা আমাদের ইতিহাস অস্বীকার করি এবং নিজেদের ভুল মেনে নিই না’।
এর থেকে পরিষ্কার পাকিস্তান এবার উল্টো স্রোতে গা ভাসাতে প্রস্তুত। প্রতিরক্ষামন্ত্রীর করা মন্তব্যগুলির মধ্য দিয়ে তারা যে আফগানিস্তানে তালিবানের ছত্রছায়ায় যেতে চায় তা বেশ পরিষ্কার। ভারতের সঙ্গে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আফগানিস্তানের। তবে পাকিস্তানের আহ্বানে আফগানদের কী প্রতিক্রিয়া হয় সেটাই দেখার।












1 thought on “Pakistan VS USA: আমাদের ব্যবহার করে ফেলে দিয়েছে’, আমেরিকাকে নিয়ে হতাশার সুর পাকিস্তানের”