রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Ranveer Singh: টাকা চেয়ে রণবীর সিংকে হুমকির মেসেজ, তদন্তে পুলিশ

Published on: February 11, 2026
---Advertisement---

এবার হুমকির মুখে বলিউড অভিনেতা রণবীর সিং। হোয়াটসঅ্যাপে এক ভয়েস মেসেজ করে তাঁর থেকে কোটি কোটি টাকার দাবি করা হয়েছে। এর পাশাপাশি টাকা না দিলে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরই পুলিশে অভিযোগ জানান তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। Ranveer Singh

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একটি অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোট আসে রণবীর সিংয়ের কাছে। সেখানে বিপুল অঙ্কের টাকা চাওয়া হয়েছে এবং টাকা না দিলে বিপদে ফেলার হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় চিন্তার ভাঁজ ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেতা রণবীরের কপালে। দ্রুতই তিনি মুম্বাই পুলিশকে এই ঘটনার কথা জানান।

তদন্তকারী অফিসাররা ইতিমধ্যেই ওই মেসেজে কে পাঠিয়েছে তা খোঁজার কাজ শুরু করেছে। এই ঘটনার প্রেক্ষিতে রণবীর- দীপিকার বাড়ির বাইরে পুলিশ পাহারা বাড়ানো হয়েছে।

এদিকে, এই বিষয়ে রণবীরের বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ঘটনায় উদ্বিগ্ন অনুরাগীরা, অন্যদিকে বলিউডে নিরাপত্তা নিয়ে পুনরায় প্রশ্ন উঠেছে। বলিউডের পরিবেশে এমন একের পর এক অঘটন ঘটায় সামাজিক ও বিনোদনমাধ্যমে তারকাদের নিরাপত্তা নিয়ে সতর্কতা বাড়ছে। উল্লেখ্য বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় কয়েকদিন আগে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি FIR দায়ের হয়েছিল, সম্প্রতি এই হুমকির ঘটনা সেই আগের ঘটনারই কোনো প্রভাব কিনা সেই সন্দেহও এড়িয়ে যাওয়া যাচ্ছে না।

চলতি মাসের প্রথম দিকে পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। পরে সেই ঘটনার দায়ভার নেন রবি বিষ্ণোই গ্যাং। এই ঘটনার রেশ কাটার আগেই রণবীরের কাছে পুনরায় হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিটাউন জুড়ে। Ranveer Singh


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment