---Advertisement---
lifezone nursing home

Vaibhav Sooryavanshi: ট্রফি রেখে এবার বই খাতা, পরীক্ষার প্রস্তুতি শুরু বৈভবের

February 14, 2026 3:43 PM
Vaibhav Sooryavanshi
---Advertisement---

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস এখনও টাটকা। মাঠে ব্যাট হাতে দাপট দেখিয়ে দেশকে গর্বিত করা ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর সামনে এবার একেবারে অন্য চ্যালেঞ্জ—দশম শ্রেণির বোর্ড পরীক্ষা (Vaibhav Sooryavanshi Class 10 Board Exam)। ক্রিকেটের বাইশ গজ থেকে সরাসরি পরীক্ষার খাতায়, জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছে এই কিশোর তারকা।

সম্প্রতি বিশ্বকাপ ফাইনালে বৈভবের ব্যাট থেকেই আসে অবিশ্বাস্য ৮০ বলে ১৭৫ রানের ইনিংস। মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করে সে একাধিক রেকর্ড গড়ে—ফাইনালে সর্বোচ্চ রান, দ্রুততম শতরান, টুর্নামেন্টে সর্বাধিক ছক্কা এবং অনূর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার কীর্তি এখন তার দখলে। একই সঙ্গে টুর্নামেন্ট ও ফাইনাল—দুই ক্ষেত্রেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নজর কাড়ে বৈভব।

অরুণ জেটলি স্টেডিয়ামে বিয়ার হাতে দর্শকরা, শুরু বিতর্ক

এবার সেই তারকাই বই-খাতার জগতে মন দিয়েছে। সমস্তিপুরের পোদার আন্তর্জাতিক স্কুল থেকেই সে বোর্ড পরীক্ষায় বসবে। স্কুলের প্রিন্সিপাল নীল কিশোর জানিয়েছেন, বৈভবের জন্য আলাদা কোনও সুবিধা রাখা হবে না; অন্য সকল পরীক্ষার্থীর মতো নিয়ম মেনেই পরীক্ষা দিতে হবে তাকে। তবে তাকে ঘিরে স্কুলে স্বাভাবিকভাবেই উৎসাহ ও কৌতূহল রয়েছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

প্রিন্সিপাল বলেন, “আমাদের কাছে বৈভব প্রথমত একজন ছাত্র। এটা পড়াশোনার পিচ, ক্রিকেটের নয়। আমরা শুধু নিশ্চিত করব যাতে পরীক্ষার সময় ওর কোনও অসুবিধা না হয়।” ১৭ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ায় প্রয়োজনীয় নিরাপত্তা ও ব্যবস্থাও নেওয়া হয়েছে।

ক্রিকেটে ইতিমধ্যেই নিজের প্রতিভার ছাপ রেখে দেওয়া বৈভব এখন নতুন লক্ষ্য নিয়ে এগোচ্ছে। মাঠে যেমন ছক্কার বন্যা বইয়েছে, তেমনই পরীক্ষার খাতাতেও ভালো ফল করার প্রত্যাশা সবার। এখন দেখার, ব্যাটের জাদুর পর পড়াশোনার মঞ্চেও সে কতটা সফল হয়।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment