রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

SIR-এ গাফিলতি ও ক্ষমতার অপব্যবহার, ৭ আধিকারিক সাসপেন্ডের নির্দেশ কমিশনের

Published on: February 16, 2026
---Advertisement---

SIR- এর কাজে গফিলতি, অসঙ্গতি এবং ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ। পশ্চিমবঙ্গের ৭ নির্বাচনী আধিকারিককে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে।

রাজ্যের CEO দফতর সূত্রে খবর। নির্বাচন কমিশন ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৩ সিসি ধারার অধীনে ক্ষমতা প্রয়োগ করে ওই অফিসারদের সাসপেন্ড করা হচ্ছে। জানা গেছে, ক্যানিং পূর্বের দুই AERO, সুতি বিধানসভার এক AERO, ময়নাগুড়ির এক AERO, ফরাক্কার এক AERO, সামশেরগঞ্জের এক AERO এবং ডেবরার AERO-কে সাসপেন্ড করা হচ্ছে। এই মর্মে রবিবারই চিঠি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে। SIR-এর কাজে গাফিলতি, অসঙ্গতি এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলেই আধিকারিকদের সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে বলে রাজ্যের CEO দফতর সূত্রে খবর। রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে লেখা চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, এই অফিসারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোনওরকম বিলম্ব না করে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।


প্রসঙ্গত এর আগে রাজ্যের ৪ আধিকারিককের বিরুদ্ধে FIR করার নির্দেশ দেওয়া হয়েছিল। পূর্ব মেদিনীপুর ময়না এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্বের ERO এবং AERO-দের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ওই আধিকারিকেরা ‘ভুয়ো’ বা ‘ভুতুড়ে’ ভোটারদের নাম তালিকায় বেআইনিভাবে তুলেছেন বলে অভিযোগ ছিল। ওই ৪ আধিকারিক হলেন তথাগত মণ্ডল, দেবোত্তম দত্তচৌধুরী, বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাস। তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে FIR না করার জন্য রাজ্যের মুখ্যসচিবকে দিল্লিতে তলব করা হয়েছিল। ফর্ম ৭ নিয়েও রবিবার নতুন নির্দেশ এসেছে কমিশনের। সোমবারের মধ্যেই এতদিন পর্যন্ত রাজ্যের CEO দপ্তর ও DEO-দের দফতরে FORM 7 জমা পড়েছে সেগুলি ERO/AERO-দের পাঠিয়ে নিষ্পত্তির কাজ শেষ করতে হবে বলে জানানো হয়েছে।


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment