---Advertisement---
lifezone nursing home

Lawrence Bishnois Lady Don Gang: শুধু পুরুষ নয়, দলের সদস্য মহিলারাও— লরেন্স বিষ্ণইর গ্যাংয়ের ‘লেডি ডন’দের চেনেন?

February 20, 2026 9:57 PM
Lawrence Bishnois Lady Don Gan
---Advertisement---

ভারতের আন্ডার ওয়ার্ল্ড দুনিয়ায় সাধারণত পুরুষদেরই নেতৃত্ব দিতে দেখা যায়। কিন্তু বর্তমানে এক পুলিশি তদন্তে দেখা গেছে, জেলে থাকা বিখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণইর সিন্ডিকেটের মধ্যে কিছু মহিলাও কাঁধে কাঁধ মিলিয়ে অপরাধমূলক কাজ অংশ নিচ্ছে। তারা শুধু টাকা লেনদেন বা সোনা পাচারের মতো ছোট কাজ নয় বরং অনেক ক্ষেত্রে ড্রাগ ব্যবসা, খুন, অপহরণসহ বড় বড় অপরাধের পরিকল্পনারও অংশ হচ্ছে।

পুলিশ বলছে, অনেক সময় এই মহিলারা তাদের স্বামী বা আত্মীয় কোনও পুরুষ অপরাধীদের কারাগারে থাকাকালীন বা মারা যাওয়ার পরই নিজেরা সেই দায়িত্ব নিচ্ছে। আবার কেউ কেউ নিজেরাই নিজের একটা নেটওয়ার্ক তৈরি করে সংগঠনে যুক্ত হয়েছে।Lawrence Bishnois Lady Don Gan

পুলিশি তদন্তে এমন অনেকগুলি নাম উঠে এসেছে, যারা কুখ্যাত এই গ্যাংস্টার দলের সাথে যুক্ত। এদের মধ্যে আছে –

  • পূজা শর্মা: পূজা ওরফে মায়া বা দীপা, ২ মার্চ ২০২৪-এ চণ্ডীগড়ে গ্রেফতার হয়। তার হাতে AK-47 বন্দুর ট্যাটু ছিল এবং সে জানায় সে গ্যাংস্টার হতে চেয়েছিল।তাকে ফোন ও টাকা দেওয়া হয়, এবং তাকে চণ্ডীগড়ে গিয়ে প্রতিপক্ষ দলের গ্যাংস্টারকে খুনের পরিকল্পনা করতে পাঠানো হয়েছিল।
  • জোয়া খান: জোয়া খান, হাশিম বাবারের তৃতীয় স্ত্রী, পুলিশ তাকে ২৭০ গ্রাম হেরোইন সমেত পাকড়াও করে, যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। পুলিশ বলছে, জোয়া তার স্বামী গোপন অপরাধগুলো পরিচালনা করত, বিশেষ করে টাকার লেনদেন ও ড্রাগ সরবরাহ-এর কাজ। সোশাল মিডিয়ায় জোয়া বরাবরই নিজের বিলাসবহুল জীবনযাপন তুলে ধরত সেখানে থাকত — ডিজাইনার পোশাক ও ব্র্যান্ডেড জিনিস ব্যবহার ইত্যাদি।
  • জিকরা: সিলামপুরের বাসিন্দা জিকরা নিয়মিত একটি পিস্তল সঙ্গে নিয়ে নিজের নানান ছবি সমাজ মাধ্যমে পোস্ট করত। পুলিশ বলেছে এক কিশোরের মৃত্যুর ঘটনা নিয়েও তার ও তার গ্যাংয়ের নাম উঠে এসেছে।
  • ম্যাডাম মিনজ (অনুরাধা চৌধুরী): অনুরাধা ওরফে “ম্যাডাম মিনজ”, রাজারস্থানের সিকারে জন্মগ্রহণ করে। তার ও স্বামীর শেয়ার-ট্রেডিং ব্যবসা ব্যর্থ হয়ে বিপদে পড়লে তারা অপরাধের জগতে জড়িয়ে পড়ে। পুলিশের তথ্য অনুযায়ী সে বন্দুকসহ বিভিন্ন বিধ্বংসী পরিকল্পনা করেছিল এবং পরে লরেন্স বিষ্ণোইয়ের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছিল।
  • অনু ধঙ্কর: অনুরাধা ধঙ্কর, গ্যাংস্টার হিমাংশু ভাউয়ের প্রেমিকা, অভিযোগে সে দিল্লির একটি বার্গার কিং আউটলেটে এক খুনের পরিকল্পনা করে। পুলিশ বলছে সে নিজের ফেক সোশ্যাল মিডিয়া আইডি বানিয়ে বিভিন্ন শিকারদের ফাঁদে ফেলত।

সব মিলিয়ে ভারতীয় অপরাধ জগতে যে শুধুমাত্র পুরুষ নয় বরং নারীরাও এখন গ্যাং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে তা ই জানান দিচ্ছে এই পুলিশি রিপোর্ট। কখনও তারা নিজেই নেতৃত্ব দিচ্ছে, আবার কখনও পুরুষদের সঙ্গে মিলেমিশে ভয়ানক সব কাজ করছে। পুলিশ এখন এইসব ‘লেডি ডন’দের নেটওয়ার্ক এর খোঁজ করছে।Lawrence Bishnois Lady Don Gan


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment