---Advertisement---
lifezone nursing home

East Bengal vs Sporting Delhi: ইউসেফের জোড়া গোল, দ্বিতীয় ম্যাচেও বড় জয় ইস্টবেঙ্গলের

February 21, 2026 8:09 PM
east bengal vs sporting delhi
---Advertisement---

যুবভারতী ক্রীড়াঙ্গনে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলল ইস্টবেঙ্গল (East Bengal vs Sporting Delhi)। শুরুতে গোল খেয়েও ঘুরে দাঁড়িয়ে ৪-১ ব্যবধানে জিতে নিল লাল-হলুদ ব্রিগেড। পরপর দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে ফের নায়ক স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজেজারি। বাকি দুটি গোল করেন এডমুন্ড লালরিন্ডিকা ও মিগুয়েল, আর দিল্লির হয়ে একমাত্র গোল অগাস্টিন লালরোচেনার।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ইস্টবেঙ্গল। চার মিনিটে দিল্লি এগিয়ে যায় অগাস্টিনের গোলে। তবে দ্রুতই ছন্দ ফিরে পায় অস্কার ব্রুজোর দল। সাত মিনিটের মাথায় এডমুন্ডের জোরাল শটে সমতা ফেরে। এরপর ১২ মিনিটে পেনাল্টি থেকে ইউসেফ গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষদিকে মিগুয়েলের দুর্দান্ত থ্রু পাস থেকে ইউসেফ নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়ান।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে লাল-হলুদ। নন্দকুমারের কয়েকটি সুযোগ নষ্ট হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইস্টবেঙ্গলের হাতেই। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে দূরপাল্লার জোরালো শটে মিগুয়েল স্কোরলাইন ৪-১ করেন। ম্যাচ জুড়ে তাঁর পাস ও মুভমেন্ট আক্রমণভাগকে প্রাণবন্ত করে তোলে।

East Bengal vs Sporting Delhi
নজর কাড়ল টিফো

অস্কার ব্রুজোর কৌশলগত পরিবর্তনও চোখে পড়ে। আক্রমণে এডমুন্ড ও মিগুয়েলের ঘনঘন জায়গা বদল দিল্লির রক্ষণকে বিভ্রান্ত করে। মাঝমাঠ ও রক্ষণে আগ্রাসী প্রেসিংয়ের ফলে বল হারালেও দ্রুত দখল ফিরিয়ে নেয় ইস্টবেঙ্গল। চোটের কারণে সওল ক্রেসপো না খেললেও রশিদের নেতৃত্ব এবং আনোয়ারের নেতৃত্বে রক্ষণভাগ স্থিরতা দেয়।

পরপর দুই ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসী লাল-হলুদ এখন লিগে শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে এগোচ্ছে। সামনে জামশেদপুর এফসি ও এফসি গোয়ার মতো কঠিন পরীক্ষা থাকলেও বর্তমান ফর্মে ইস্টবেঙ্গল সমর্থকদের নতুন স্বপ্ন দেখাচ্ছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment