রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ICC T20 WORLD CUP: লাখ টাকার টিকিট, আরও দামি ঘর, বিশ্বকাপ ফাইনালের আগে আমেদাবাদে দেদার কালোবাজারি

Published on: March 8, 2026
ICC T20 WORLD CUP
---Advertisement---

এক ইতিহাস সৃষ্টির দোরগোড়ায় দাঁড়িয়ে গোটা ভারত। আজ সেই বহু প্রতীক্ষিত ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যে টি-২০ বিশ্বকাপ ফাইনাল। বলাই বাহুল্য আজকের ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। কিন্তু ফাইনাল ম্যাচের আগে টিকিটের দাম আকাশছোঁয়া। পাশাপাশি আমেদাবাদে হোটেলের ভাড়াও বেড়ে গেছে কয়েকগুণ। যদিও এ ঘটনা প্রথম নয়, যেকোনও বড় ম্যাচের আগেই এই কালোবাজারির ছবি ধরা পরে। কিন্তু এবার যেন টিকিট থেকে হোটেল সবেতেই আগুনমূল্য।

আজ, ৮ মার্চ আইসিসি টি২০ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে আমেদাবাদের বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম Narendra Modi Stadium-এ। মুখোমুখি ভারত ও নিউ জিল্যান্ড। কিন্তু টিকিটের দাম দেখে সবার মাথায় হাত। টিকিটের দাম শুরু হয়েছিল প্রায় ২০০০ টাকা থেকে, এবং সর্বোচ্চ দাম ছিল প্রায় ৭৫,০০০ টাকা পর্যন্ত। কিন্তু বুক মাই শো তে টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বেশিরভাগ টিকিট শেষ হয়ে যায়। এর ফলে অনেক দর্শক বাধ্য হয়ে বেআইনি পথের দিকে ঝুঁকছেন।

ব্ল্যাকে যেসব টিকিটের বিক্রি হচ্ছে তার দাম আসল মূল্যের তুলনায় বহু গুণ বেড়ে গিয়েছে। ৩৫০০ টাকার একটি টিকিট কিছু ক্ষেত্রে ৫৪,০০০ টাকায় বিক্রি হচ্ছে। অনেক ক্ষেত্রে মূল দামের প্রায় ১৫ গুণ বেশি দামে টিকিট বিক্রি হচ্ছে। ফলে বহু ক্রিকেটপ্রেমী এই বাড়তি দামের কারণে বিপাকে পড়েছেন। (ICC T20 WORLD CUP)

শুধু টিকিট নয় আমেদাবাদের হোটেল ও থাকার জায়গার ভাড়াও ব্যাপকভাবে বেড়ে গেছে। চাহিদা বেড়ে যাওয়ায় শহরের বিভিন্ন হোটেলের ভাড়া ৩০০ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যে ঘরগুলি আগে ৫,০০০ থেকে ২০,০০০ টাকায় পাওয়া যেত, এখন সেই ঘরের দাম বেড়ে ১৫,০০০ থেকে ৫০,০০০ টাকায় পৌঁছেছে। কিছু বিলাসবহুল হোটেলে আবার এক রাতের জন্য ভাড়া এক লক্ষ টাকারও বেশি হয়ে গেছে। এছাড়া শহরের আশপাশের হোমস্টে ও গেস্টহাউসগুলিতেও একই চিত্র দেখা যাচ্ছে। সাধারণত যেখানে ১,৫০০ থেকে ২,০০০ টাকায় ঘর পাওয়া যেত, সেখানে এখন ১৫,০০০ থেকে ২১,০০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। শহর থেকে কিছুটা দূরের এলাকাতেও ভাড়া উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সব মিলিয়ে টি-২০ বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ক্রিকেট উন্মাদনায় আমেদাবাদে দর্শকদের ঢল নেমেছে। সেই সঙ্গে টিকিটের কালোবাজারি ও হোটেলের বাড়তি ভাড়া নিয়ে সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগও বাড়ছে। আজ ভারত বিশ্বকাপ জয়ী হবে কিনা টা তো সময় বলবে কিন্তু তার আগেই কিছু কালোবাজারি করা লোকেদের পকেট যে উপচে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। (ICC T20 WORLD CUP)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment