---Advertisement---
lifezone nursing home

Anurag Dobhal: ICU থেকে বেরোলেন UK07 Rider, সোশ্যাল মিডিয়ায় কী বার্তা দিলেন ইউটিউবারের স্ত্রী?

March 13, 2026 3:00 PM
Anurag Dobhal
---Advertisement---

সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ও রাইডার ভ্লগার অনুরাগ ডোভাল ওরফে UK07 Rider এক সড়ক দুর্ঘটনায় আহত হন। তবে পরিবরসূত্রে খবর আইসিইউ থেকে বেরিয়ে এসেছেন তিনি। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থার এখন অনেকটাই উন্নতি হয়েছে। কিন্ত এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিলেন ইউটিউবারের স্ত্রী। Anurag Dobhal

ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাইক ভ্লগের জন্য অনুরাগ ডোভাল বেশ জনপ্রিয়। পাশাপাশি তিনি জনপ্রিয় রিয়্যালিটি শো Bigg Boss 17-এ অংশ নেওয়ার পর আরও বেশি পরিচিতি পান। তবে কয়েক দিন আগে হঠাৎই তাঁর একটি সড়ক দুর্ঘটনার খবর সামনে আসে, যার জেরে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। Anurag Dobhal

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় অনুরাগ নিজেই গাড়ি চালাচ্ছিলেন এবং সেই সময় সোশ্যাল মিডিয়ায় লাইভেও ছিলেন। লাইভে নিজের জীবনের হতাশা ও পরিবারের প্রতি মানসিক অত্যাচারের অভিযোগ এনে নিজেই এই দুর্ঘটনা ঘটান অনুরাগ। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের পরামর্শে আইসিইউতে রাখা হয়। তাঁর শারীরিক অবস্থা নিয়ে পরে সোশ্যাল মিডিয়ায় নানা রকম খবর ও জল্পনা ছড়িয়ে পড়তে শুরু করে।

পরবর্তীতে অনুরাগের টিমের পক্ষ থেকে জানানো হয়, তিনি এখন আইসিইউ থেকে বেরিয়ে এসেছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। যদিও এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি হাসপাতালে রয়েছেন, তবু আগের তুলনায় তাঁর অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।এই ঘটনার পর তাঁর স্ত্রী রিতিকা চৌহান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পুরো বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় যে সব খবর বা গুজব ছড়াচ্ছে, তার সবটাই সত্যি নয়। অনেক সময় সম্পূর্ণ তথ্য না জেনেই মানুষ নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন। Anurag Dobhal

রিতিকার কথায়, সোশ্যাল মিডিয়া এমন একটি জায়গা যেখানে কেউ কিছু পোস্ট করলেই তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। কিছুদিন মানুষ সেই বিষয় নিয়ে কথা বলে, তারপর আবার অন্য কোনও বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাই তিনি সকলকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তিনি আরও বলেন, জীবনে আসলে গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের আচরণ, মূল্যবোধ এবং অন্যদের সঙ্গে কেমন ব্যবহার করা হচ্ছে। একজন মানুষের কাজ ও চরিত্রই শেষ পর্যন্ত তাকে আলাদা করে পরিচিত করে তোলে। তিনি বলেন কর্মফল সকলের জন্য সমান, তাই ভালো কর্ম করাতেই তিনি বিশ্বাসী। এই কঠিন সময়ে পরিবারের সবাই অনুরাগের পাশে রয়েছেন বলেও জানান রিতিকা। বিশেষ করে তিনি তাঁর মায়ের কথা উল্লেখ করে বলেন, বাড়ির দায়িত্ব সামলানো থেকে শুরু করে হাসপাতালে পাশে থাকা- সব ক্ষেত্রেই তাঁর মা বড় ভূমিকা নিয়েছেন। Anurag Dobhal

উল্লেখ্য, এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অনুরাগের ফলোয়াররা তাঁর পরিবারের সদস্যদেরকে নানা হুমকি দিচ্ছিলেন বলেও অভিযোগ। এই তথ্য সামনে আসার পর অনুরাগের ম্যানেজার রোহিত পান্ডে অনুরাগের সমস্ত ফলোয়ারদের উদ্দেশ্যে বলেন, এই মুহূর্তে সকলে অনুরাগের দ্রুত সুস্থতা কামনা করলেই তারা কৃতজ্ঞ থাকবেন।

চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন অনুরাগ ডোভাল। তাঁর অসংখ্য ভক্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনাও জানিয়েছেন।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Anurag Dobhal: ICU থেকে বেরোলেন UK07 Rider, সোশ্যাল মিডিয়ায় কী বার্তা দিলেন ইউটিউবারের স্ত্রী?”

Leave a Comment