রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Dubai Airport: বন্ধ দুবাই বিমানবন্দর, মধ্য আকাশ থেকে যাত্রীবাহী বিমান ফিরে এল কোচিতে

Published on: March 16, 2026
Dubai Airport
---Advertisement---

টেক অফ করলেও, পৌঁছতে পারল না গন্তব্যে। মধ্য গগন থেকেই ফিরে এল দুবাই- এর এমিরেটসের একটি বিমান। টেক অফের প্রায় চার ঘন্টা পর ফিরে আসে কেরালার কোচিতে। (Dubai Airport)

সোমবার ৩২৫ জন যাত্রী নিয়ে ভোর ৪. ৩০ মিনিটে EK 553 বিমানটি রওনা দেয় দুবাইয়ের উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ দুবাইয়ের বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় ল্যান্ড করতে পারে না বিমানটি। মধ্য গগন থেকেই ফিরে আসতে হয় কেরালার কোচিতে।

Dubai Airport

এদিকে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে পশ্চিম এশিয়া উত্তেজনা। সোমবার সকালে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা হয়। যার পরেই ব্যাপক অগ্নিকাণ্ড। জারি হয় জরুরি ব্যবস্থা।বন্ধ রাখা হয়ে বিমান চলাচল(Dubai Airport)

ঘটনার পরে ই শুরু হয় উদ্ধার কার্য। তবে কোনও হতাহতের খবর নেই। জ্বালানি ট্যাঙ্কগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার পরই মোতায়ন করা হয় দুবাই সিভিল ডিফেন্সের দলকে। অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধারকার্যে নামে। এলাকাবাসীদের সুরক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বন্ধ রাখা হয়েছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর। কর্তৃপক্ষ জানিয়েছে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ বিমান পরিষেবা।(Dubai Airport)

বিমানবন্দর সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও যান চলাচল সীমিত করা হয়। ড্রোন হামলা এই অঞ্চলের ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পশ্চিম এশিয়ার সংঘাত শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। সেই হিসেবে আজ প্রায় ১৭ দিন ধরে যুদ্ধ পরিস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের উপর বড়সড় সামরিক হামলার পর থেকেই সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে। তার জবাবে ইরান উপসাগরীয় বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ইতিমধ্যেই শতাধিক ব্যালিস্টিক মিসাইল ও হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে। এমনটাই দাবি করেছে, সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। বেশিরভাগ হামলা প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত হলেও কিছু জায়গায় ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর রয়েছে। (Dubai Airport)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment