রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Rashifal: দুশ্চিন্তাকে দূরে রাখুন মিথুন রাশির জাতকেরা, স্বাস্থ্যে নজর দিতে হবে ধনু রাশিদের, কী বলছে আপনার রাশিফল?

Published on: March 22, 2026
rashifal
---Advertisement---

বৈদিক জ্যোতিষ অনুযায়ী গ্রহ-নক্ষত্রের অবস্থান প্রতিটি রাশির জীবনে ভিন্ন প্রভাব ফেলে। তাই আজকের দিনটি কারও জন্য শুভ, কারও জন্য আবার সতর্কতা জরুরি। দেখে নিন আপনার রাশিফল ঠিক কী বলছে।

মেষ: আজ নানা উত্তেজনা ও মতবিরোধের পরিস্থিতি তৈরি হতে পারে, যা আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে খরচের দিকে নজর রাখুন। পরিবারকে সময় দিলে মন ভালো থাকবে এবং সম্পর্ক মজবুত হতে পারে। Rashifal

বৃষ: কাজের চাপ ও বাড়ির দায়িত্ব মিলিয়ে খিটখিটে মেজাজ হতে পারে। মা-বাবার স্বাস্থ্যের কারণে কিছু অতিরিক্ত খরচ হতে পারে। এতে আর্থিক চাপ বাড়লেও পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে। বাড়ির সমস্যা দ্রুত সমাধান করা জরুরি।

মিথুন: দুশ্চিন্তা দূরে রেখে জীবনকে উপভোগ করার চেষ্টা করুন। অন্যদের প্রয়োজন বুঝে চলুন, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা দরকার। দাম্পত্য সম্পর্কে অযথা হস্তক্ষেপ করলে সমস্যা বাড়তে পারে।

কর্কট: স্বাস্থ্য ভালো রাখতে খাবার নিয়ন্ত্রণে রাখুন, বিশেষ করে বেশি ক্যালোরিযুক্ত খাবার এড়িয়ে চলাই শ্রেয়। অর্থাগম হতে পারে। তবে কাজের চাপে পরিবারকে অবহেলা করলে সমস্যা বাড়তে পারে।

Weather Update: একধাক্কায় পারদ পতন, কয়েকদিনের বৃষ্টিতে শিরশিরে অনুভুতি, আজ কেমন থাকবে আবহাওয়া?

সিংহ: নতুন সুযোগে আর্থিক লাভের সম্ভাবনা। সম্পর্কের ক্ষেত্রে সংযত থাকুন এবং সঙ্গীর মতামতকে গুরুত্ব দিলেই ভালো হয়। সৃজনশীল কাজে কিছু বাধা আসতে পারে, তবে ধৈর্য ধরলে সমাধান হবে।

কন্যা: স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন এবং খাবার নিয়ে সতর্ক থাকুন। অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কে অপ্রয়োজনীয় অভিমান বা কথা এড়িয়ে চললে ভালো ফল পাবেন। অফিসের কাজে চাপ বাড়তে পারে। Rashifal

তুলা: আপনার আকর্ষণীয় আচরণে সবাই মুগ্ধ হবে। জমি বা সম্পত্তি বিক্রি থেকে লাভের সম্ভাবনা রয়েছে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। ভালোবাসার মানুষের অনুভূতি বোঝার চেষ্টা করলে ফল মিলতে পারে।

বৃশ্চিক: সামাজিক মেলামেশা ও ভ্রমণে মন ভালো থাকবে। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা আজ সফল নাও হতে পারে। বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দিকে নজর দিন। কর্মক্ষেত্রে কিছু হতাশা আসতে পারে।

ধনু: রক্তচাপ বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে সতর্ক থাকুন। আর্থিকভাবে দিন ভালো যাবে এবং আয়ের সুযোগ বাড়বে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতিতে খরচ কিছু বাড়তে পারে।

মকর: রাগ এবং উত্তেজনা নিয়ন্ত্রণে রাখাই ভালো। অন্যের পরামর্শে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। আবেগের বসে সিদ্ধান্ত না নেওয়াই উচিত। Rashifal

কুম্ভ: স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না এবং মদ্যপান থেকে দূরে থাকার চেষ্টা করাই ভালো। অর্থ ও সময় নষ্ট করে এমন মানুষদের এড়িয়ে চলাই ভালো। পরিবারের কোনও মহিলা সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়ানোর চেষ্টা করুন।

মীন: ব্যস্ততার মধ্যেও স্বাস্থ্য ভালো থাকবে। সম্পত্তি সংক্রান্ত বিরোধ হতে পারে, সাবধানে থাকাই ভালো। বাড়ির বৈদ্যুতিক জিনিসপত্র মেরামতে খরচ হতে পারে। প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির কথা শুনে সিদ্ধান্ত না নিলেই ভালো হয়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment