---Advertisement---
lifezone nursing home

Bird Flu: ফের এই রাজ্যে বার্ড ফ্লু আতঙ্ক, ৬ দিনের ব্যবধানে মৃত ৪৪০০ মুরগি

March 25, 2026 10:47 PM
Bird Flu
---Advertisement---

ফের বার্ড ফ্লু আতঙ্ক। এবার ছত্তিশগড়ের বিলাসপুরে একটি সরকারি পোল্ট্রি ফার্মে হঠাৎ করেই বিপুল সংখ্যক মুরগি এবং অন্যান্য পাখির মৃত্যু হওয়ার পর পরীক্ষা করে নিশ্চিত করা হয়েছে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু সংক্রমণই হল আসল কারণ। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ইতিমধ্যেই নজরদারি বাড়িয়েছে এবং একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিলাসপুর জেলার কোনি এলাকায় অবস্থিত সরকারি পোল্ট্রি ফার্মে ১৯ মার্চ থেকে ২৪ মার্চের মধ্যে প্রায় ৪,৪০০টি মুরগিসহ অন্যান্য পাখির মৃত্যু হয়। সব মিলিয়ে ওই খামারে মোট ৫,০৩৭টি মুরগি ছিল। হঠাৎ এত সংখ্যক মৃত্যুর পর মৃত মুরগিদের নমুনা পরীক্ষা করার জন্য ভোপাল ও পুনেতে টেস্টের জন্য পাঠানো হয়। পরে ভোপালের ল্যাবে পরীক্ষায় অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়। Bird Flu

সংক্রমণ ধরা পড়ার পরই জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী খামারের ১ কিলোমিটার এলাকাকে ‘সংক্রমিত অঞ্চল’ এবং তার চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে ‘নজরদারি’র জন্য এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রশাসন এই কাজে যথেষ্ট তৎপর।

March Bank Holidays: এই মাসেই টানা চার দিন বন্ধ ব্যাঙ্ক! কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা? জেনে নিন

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে কুলিং, স্যানিটাইজেশন ও নজরদারির জন্য বিশেষ ব্যবস্থা হয়েছে। আক্রান্ত খামারটি দ্রুত সিল করে দেওয়া হবে এবং সরকারি নিয়ম মেনে মৃত মুরগীদের নিরাপদে অন্যত্র সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি খামারের কর্মীদের শরীরে কোন প্রকারের সংক্রমণ হয়েছে কিনা সে ব্যাপারটাও খতিয়ে দেখা হচ্ছে শরীরে কোন প্রকারের সংক্রমণ হয়েছে কিনা সে ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে। কারও মধ্যে উপসর্গ দেখা দিলে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে আশপাশের এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সংক্রমণ যাতে অন্য খামার বা মানুষের মধ্যে না ছড়ায়, সে জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে। এই অবস্থায় সাধারণ মানুষের মধ্যে মুরগির মাংস এবং ডিম খাওয়া নিয়ে স্বভাবতই নতুন করে আতঙ্কেরও সৃষ্টি হচ্ছে। Bird Flu


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Bird Flu: ফের এই রাজ্যে বার্ড ফ্লু আতঙ্ক, ৬ দিনের ব্যবধানে মৃত ৪৪০০ মুরগি”

Leave a Comment