---Advertisement---
lifezone nursing home

Subhashgram Incident: অটো ছিনতাই করে পালানোর অভিযোগ যুবকের বিরূদ্ধে, সোনারপুরে ধুন্ধুমার কান্ড

March 26, 2026 12:55 PM
Sonarpur Incident
---Advertisement---

অভিযুক্তকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের সুভাষগ্রামে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে এক অভিযুক্তকে চিকিৎসার জন্য সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ। সেই সময় আচমকাই পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি।

দৌড়ে কিছুটা দূরে গিয়ে জোর করে অটো ছিনতাই করে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু অটো চালাতে না জানায় চালকের উপর হামলা চালায়। অটো থেকে নেমে অভিযুক্ত এরপর পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশও তৎপর হয়ে ওঠে। স্থানীয়রাও এগিয়ে আসেন। অবশেষে অভিযুক্তকে নিজেদের কব্জায় আনে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। (Subhashgram Incident)

Nadiyara Basanti Puja: দেড়শো বছরের পুরনো পুরুলিয়ার নদীয়াড়ার বাসন্তী পুজো ঘিরে রয়েছে নানা লোককথা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মগরাহাট এলাকার বাসিন্দা এবং মানসিক ভারসাম্যহীন বলে সন্দেহ করা হচ্ছে। বুধবার সোনারপুরের বেনিয়া বৌ এলাকায় গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তির কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ তাকে রাতেই উদ্ধার করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। সেসময়ই পুলিশের থেকেই পালানোর চেষ্টা করলে ফের তাকে আটক করা হয়।
ইতিমধ্যেই অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।(Subhashgram Incident)


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment