---Advertisement---
lifezone nursing home

Noida International Airport-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী, কী কী সুবিধা থাকছে যাত্রীদের জন্য?

March 28, 2026 2:23 PM
Noida International Airport
---Advertisement---

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নবনির্মিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের (Noida International Airport) উদ্বোধন করলেন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিপূরক হিসাবে নয়ডা বিমানবন্দরটিকে দিল্লি-এনসিআর অঞ্চলের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে গড়ে তোলা হয়েছে।

উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন বিমানবন্দরটির বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। প্রথমিক পর্যায়ে বার্ষিক ১.২০ কোটিরও বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উপর দীর্ঘদিন ধরেই যাত্রী ও উড়ানের চাপ বেড়েই চলেছে। সেই চাপ অনেকটাই কমাতে সাহায্য করবে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর।

যাত্রী সুবিধার জন্য পার্কিং ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। টার্মিনাল ভবনের ঠিক আগে একটি নির্দিষ্ট পার্কিং এলাকা তৈরি করা হয়েছে, যেখানে একসঙ্গে প্রায় ১২০০টি গাড়ি রাখা সম্ভব। এই পার্কিং জোন সরাসরি টার্মিনালের সঙ্গে যুক্ত থাকায় যাত্রীদের দীর্ঘ পথ হাঁটার প্রয়োজন পড়বে না। ব্যক্তিগত গাড়িতে আসা যাত্রীরা সহজেই টার্মিনালে প্রবেশ করতে পারবেন। টার্মিনালের ভিতরে যাতায়াত সহজ করতে একাধিক লিফট ও এসকেলেটর বসানো হয়েছে। ভারী লাগেজ নিয়েও যাত্রীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সেই দিকটি মাথায় রেখে এই ব্যবস্থাগুলি পরিকল্পনা করা হয়েছে।

দুইটি টার্মিনাল দুই তলায় বিভক্ত, যেখানে উপরের তলা প্রস্থানের জন্য এবং নীচের তলা আগমনের জন্য নির্ধারিত। এর ফলে যাত্রীদের বিভ্রান্তি কমবে এবং চলাচল আরও সহজ হবে। প্রস্থান টার্মিনালে (Noida International Airport) মোট আটটি প্রবেশদ্বার রয়েছে, প্রতিটিতে একাধিক অ্যাক্সেস পয়েন্ট রাখা হয়েছে যাতে দ্রুত প্রবেশ সম্ভব হয়। সব গেটই ডিজিযাত্রা অ্যাপের সঙ্গে যুক্ত, ফলে কনট্যাক্টলেস প্রবেশের সুবিধা থাকবে। পাশাপাশি বিমান সংস্থার চেক-ইন কাউন্টার, সেলফ ব্যাগ ড্রপ এবং দ্রুত প্রসেসিংয়ের জন্য আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে।

শুধু তাই নয়, নিরাপত্তা ব্যবস্থাতেও জোর দেওয়া হয়েছে। ১৩টি ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর এবং একাধিক স্ক্যানিং সিস্টেম বসানো হয়েছে বিমানবন্দরে ঢোকার মুখে, যাতে যাত্রী ও তাদের ব্যাগ পরীক্ষা দ্রুত করা যায়। এরপর নির্দিষ্ট করিডর ধরে যাত্রীরা বোর্ডিং গেটের দিকে এগোবেন, যেখানে মোট ১০টি বোর্ডিং গেট এবং ২টি বাস গেট রয়েছে। সব মিলিয়ে এই নতুন বিমানবন্দর যাত্রীদের আলাদা অভিজ্ঞতা দেবে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Noida International Airport-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী, কী কী সুবিধা থাকছে যাত্রীদের জন্য?”

Leave a Comment