রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

RCB vs SRH: চ্যাম্পিয়নের মতো পারফরম্যান্স বিরাটদের, SRH-কে উড়িয়ে জয় দিয়ে শুরু RCB-র

RCB vs SRH
---Advertisement---

চ্যাম্পিয়নের মতোই শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। IPL ২০২৫ জয় দিয়ে শেষ করার পর ২০২৬ মরশুমও জয় দিয়ে শুরু করল তারা। উদ্বোধনী ম্যাচে সানরাইজ়ার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে দাপুটে বার্তা দিল RCB। ২০২ রানের লক্ষ্য মাত্র ১৫.৪ ওভারে তাড়া করে জিতে নেয় বেঙ্গালুরু।

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন RCB অধিনায়ক রজত পতিদার। শুরুতেই চাপে পড়ে যায় হায়দরাবাদ। ট্র্যাভিস হেড (১১), অভিষেক শর্মা (৭) এবং নীতীশ কুমার রেড্ডি (১) দ্রুত ফিরে যান। নতুন পেসার জ্যাকব ডাফির আগুনে বোলিংয়ে ভেঙে পড়ে টপ অর্ডার।

তবে সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক ঈশান কিষান। মাত্র ৩৮ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। সঙ্গে হেনরিখ ক্লাসেনের ৩১ এবং অনিকেত বর্মার ৪৩ রানের ক্যামিওতে ভর করে ২০ ওভারে ২০১ রান তোলে SRH। ডাফি ও রোমারিও শেফার্ড তিনটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি RCB-র। ফিল সল্ট দ্রুত আউট হলেও এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বিরাট কোহলি ও দেবদত্ত পড়িক্কল। দু’জনে মিলে ১০১ রানের জুটি গড়ে ম্যাচে ফেরায় দলকে। পড়িক্কল ২৬ বলে ৬১ রান করে আউট হলেও কোহলি নিজের স্বভাবসিদ্ধ ছন্দে খেলেন।

এরপর রজত পতিদারের ১২ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস ম্যাচের রাশ পুরোপুরি বেঙ্গালুরুর হাতে এনে দেয়। শেষ পর্যন্ত ৩৮ বলে ৬৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কোহলি।

SRH-র বোলিং এদিন সম্পূর্ণ ব্যর্থ। একাধিক বোলার ব্যবহার করেও মাত্র চারটি উইকেট নিতে সক্ষম হয় তারা। এই সমস্যা দ্রুত না মেটালে পরবর্তী ম্যাচগুলোতে বড় চাপে পড়তে পারে হায়দরাবাদ।

অন্যদিকে, এই দাপুটে জয়েই স্পষ্ট—নতুন মরশুমে শিরোপা রক্ষার লক্ষ্যে পুরো প্রস্তুত RCB।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment