---Advertisement---
lifezone nursing home

Thalapathy Vijay: প্রার্থী তালিকা ঘোষণা করল TVK, দুটি আসনে প্রার্থী হলেন বিজয়

March 29, 2026 4:31 PM
Thalapathy Vijay TVK
---Advertisement---

পশ্চিমবঙ্গের সঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে আরও তিনটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। তার মধ্যে অন্যতম তামিলনাড়ু। এবার তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নিজের দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ বা TVK- র প্রার্থী তালিকা ঘোষণা করলেন দক্ষিণী অভিনেতা তথা রাজনীতিবিদ থালাপতি বিজয় (Thalapathy Vijay)। রবিবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করার সময় অভিনেতা জানালেন তিনি নিজেও গুরুত্বপূর্ণ দুটি আসন থেকে নির্বাচনী লড়াই লড়বেন।

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রাজ্যের মোট ২৩৪টি আসনে ভোট গ্রহণ হবে। ওই সবকটি আসনেই প্রার্থী দিয়েছে TVK। রবিবার প্রার্থী তালিকা ঘোষণার সময় বিজয় বলেন, “এটা শুধু প্রার্থীদের নাম ঘোষণা নয়। এরা সকলে জনগণের রক্ষক, আমাদের প্রার্থীরা সাধারণ মানুষ কোন হেভিওয়েট নেতা নয়।” তিনি এরপর সকলকে হুইসেলে (টিভিকে দলের প্রতীক) ভোট দিতেও অনুরোধ জানান।

প্রার্থী তালিকা অনুযায়ী, বিজয় (Thalapathy Vijay)তামিলনাড়ুর পেরাম্বুর এবং ত্রিচি ইস্ট- এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজয় যে দুই কেন্দ্র থেকে লড়ছেন, সেগুলি বর্তমানে ডিএমকের দখলে। পেরাম্বুরের বিধায়ক আর ডি শেখর এবং ত্রিচি ইস্টে ইনিগো এস ইরুদয়ারাজ। এবারের নির্বাচন বিজয়ের জন্য কার্যত প্রথম বড় নির্বাচনী লড়াই। তাই ওই দুটি আসনে বড় ব্যবধানে জয় পেতে চাইছেন অভিনেতা।

West Bengal Election: তৃণমূলের পার্টি অফিসে ঢুকে ক্যারাম, ৩ জওয়ানকে সাসপেন্ড কমিশনের

উল্লেখ্য, ভোটের আগে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কাটাছেঁড়া হয়েছে। তাঁর স্ত্রী সঙ্গীতা বিজয়ের (Thalapathy Vijay) বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। অন্যতম দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণান এর সঙ্গে তাঁর সম্পর্কের কথাও কানাঘুষো শোনা যাচ্ছে। তবে নির্বাচনের লড়াইতে নামার আগে এই সব কিছুকে পাত্তা দিচ্ছেন না বিজয়। তাঁর কাছে এখন একটাই লক্ষ্য আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হওয়া। বিজয়ের লক্ষ্যপূরণ হয় কিনা তার উত্তর দিতে পারে ব্যালোট বক্সই।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment