---Advertisement---
lifezone nursing home

West Bengal Election: তৃণমূলের পার্টি অফিসে ঢুকে ক্যারাম, ৩ জওয়ানকে সাসপেন্ড কমিশনের

March 29, 2026 2:40 PM
West Bengal Election
---Advertisement---

বঙ্গে বিধানসভা নির্বাচন প্রায় দোড়গোড়ায়। এবারের পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন একটু বেশিই তৎপর। কয়েকদিন আগেই রাজ্যে এসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। খতিয়ে দেখে গিয়েছেন পরিস্থিতি। আর তারপরেই দু’দফায় হয়ে ভোট ঘোষণা করেছেন এ রাজ্যে। মূলত দুর্নীতি এবং অশান্তি এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিশন। বাড়তি নিরাপত্তার জন্য নির্বাচনের অনেকদিন আগেই রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। তবে এতো কড়াকড়ি সত্ত্বেও কিছুতেই সবটা নিয়ন্ত্রণে আনতে পারছে না কমিশন। এবার কেন্দ্রীয় বাহিনীর তিন জওয়ানের বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিসে ঢুকে কর্তব্যরত অবস্থায় ক্যারাম খেলার অভিযোগ উঠল। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই তিন জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে। (West Bengal Election)

ঘটনাটি ঘটে শনিবার, বীরভূমের একটি এলাকায়। কমিশনের নির্দেশ মেনেই ওই এলাকায় গতকাল টহল দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় বাহিনীর। কিন্তু ডিউটি চলাকালীন আচমকাই তিন জওয়ান ঢুকে পড়েন তৃণমূল কংগ্রেসের একটি স্থানীয় কার্যালয়ে। সেখানে বসে থাকা কর্মীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন তাঁরা। পাশাপাশি শুরু হয় জোরদার ক্যারাম খেলা। প্রায় এক ঘণ্টা ধরে চলে সেই পর্ব।

Beer Price Hike: যুদ্ধের মিসাইল এবার সুরাপ্রেমীদের সাধেও! বিপুল বাড়তে পারে বিয়ারের দাম

খবর জানাজানি হতেই মুহূর্তের মধ্যে তা পৌঁছে যায় নির্বাচন কমিশনের কানে। এলাকায় কেন্দ্রীয় বাহিনীর এমন ‘উদাসীন’ ও ‘পক্ষপাতমূলক’ আচরণে ক্ষুব্ধ কমিশনের কর্তারা। তড়িঘড়ি বিষয়টি খতিয়ে দেখার পর ওই তিন জওয়ানকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, এর আগেও বিএসএফ-এর কয়েকজন জওয়ানের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠায় তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিল কমিশন। কিন্তু সেই ঘটনা থেকে যে কোনও শিক্ষাই যে নেওয়া হয়নি, বীরভূমের ঘটনা তারই প্রমাণ। (West Bengal Election)

বিশেষজ্ঞদের মতে, ভোটের মুখে কেন্দ্রীয় বাহিনীর ভাবমূর্তি যাতে কোনওভাবেই কালিমালিপ্ত না হয়, সে বিষয়ে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। যেকোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয়ে জওয়ানদের এই ধরণের উপস্থিতি বাহিনীর পেশাদারিত্বকে প্রশ্নের মুখে ফেলে। সে কারণেই বীরভূমের এই ঘটনা সামনে আসতেই দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া হল বলে মনে করা হচ্ছে। শনিবারের এই ঘটনার পর জেলার অন্যান্য প্রান্তে মোতায়েন থাকা জওয়ানদের সতর্ক করেছে কমিশন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “West Bengal Election: তৃণমূলের পার্টি অফিসে ঢুকে ক্যারাম, ৩ জওয়ানকে সাসপেন্ড কমিশনের”

Leave a Comment