রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Iran War : সামরিক বিমানে হামলার অভিযোগ ইরানের, প্রতিক্রিয়া মেলেনি আমেরিকার, অভিযোগের সত্যতা নিয়েও প্রশ্ন

Iran War
---Advertisement---

মার্কিন বিমান হামলায় ইরানের (Iran War) মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা এক যাত্রীবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটাই দাবি করেছে ইরান। তবে ওই হামলায় অসামরিক বিমানটির কতটা ক্ষতি হয়েছে বা হতাহতের খবর কী, সেটা নিশ্চিত করেনি ইরান। ওই হামলা সম্পর্কে কোনও মন্তব্য করেনি অমেরিকা। ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, ত্রাণ সংগ্রহে যাওয়ার আগে বিমানবন্দরে থাকা মাহান এয়ার নামে ওই বিমানটির উপরে হামলা চালানো হয়েছে।

বলা হচ্ছে, এই বিমানটি কয়েক দিনের মধ্যে নয়া দিল্লিতে আসার কথা ছিল। ওষুধ ও অন্যান্য ত্রাণ সহ জরুরি সামগ্রী ইরানে আনার পরিকল্পনা ছিল। এই ঘটনার জেরে পশ্চিম এশিয়ার দেশগুলিতে বাণিজ্যিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে ইরানের অসামরিক বিমান চলাচল সংস্থা। এক বিবৃতি দিয়ে সংস্থাটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানটি ত্রাণের কাজে ব্যবহার করা হচ্ছিল। ত্রাণের কাজে ব্যবহৃত অসামরিক বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ হেন ঘটনা শুধু আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ নয়,সেটি যুদ্ধাপরাধ।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মত,হামলার খবর সত্যি হলে,তবে আন্তর্জাতিক ক্ষেত্রে বড় ধরনের উত্তেজনার পরিবেশ তৈরি করতে পারে। বিশেষ করে একটি অসামরিক বিমানবন্দরে (Iran War) হামলার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

তবে সব মিলিয়ে,বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়। আন্তর্জাতিক মহল ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়ার অপেক্ষা চলছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment