রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Rahul Banerjee Death: রিজেন্ট পার্কের পর তালসারি, রাহুলের মৃত্যুর কারণ জানতে চেয়ে জোড়া FIR প্রিয়াঙ্কার

Published on: April 5, 2026
Rahul Banerjee Death
---Advertisement---

টলিপাড়ার পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে নানান ধোঁয়াশা। প্রযোজনা সংস্থার তরফে যুক্তিসম্মত উত্তর না পাওয়ায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ঘটনার সত্যতা জানতে FIR করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী শনিবার প্রথমে কলকাতার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের অন্যান্য সদস্যরা। এরপরই ওডিশার তালসারির উদ্দেশে রওনা দেন তাঁরা।

শনিবার রাতে ওডিশার তালসারি থানায় পৌঁছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা। তাঁর সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং যীশু সেনগুপ্তসহ টলিউডের একাধিক কলাকুশলীরা। শনিবার রাত প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ তাঁরা থানায় পৌঁছন এবং প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।বালেশ্বরের অতিরিক্ত পুলিশ সুপার দিব্যজ্যোতি দাস জানান, ‘অভিনেতা স্ত্রী এবং আর্টিস্ট ফোরামের তরফে একটি মামলা রুজু হয়েছে, তদন্ত চলাকালীন এর বেশি কিছু বলা সম্ভব নয়, তদন্ত এগোলে বিস্তারিত জানানো হবে।’ (Rahul Banerjee Death)

উল্লেখ্য, এর আগে কলকাতার রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা নিজেও। পরে দ্বিতীয় দফায় তালসারি থানায় একই ঘটনার প্রেক্ষিতে নতুন করে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্যদের নাম রয়েছে।

Pakistan Threatens Kolkata: দিবাস্বপ্ন দেখছে পড়শি দেশ, কলকাতায় হামলায় হুঁশিয়ারি পাকিস্তানের

গত ২৯ মার্চ তালসারিতে ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। প্রাথমিকভাবে সমুদ্রে ডুবে মৃত্যুর কথা বলা হলেও, ঘটনাটিকে ঘিরে পরবর্তীতে নানা প্রশ্ন ওঠে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের থেকে পাওয়া বয়ানেও একাধিক অসঙ্গতি থাকায় টলিপাড়ার অন্দরে রাহুলের মৃত্যুকে ঘিরে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। সেই কারণেই নিরপেক্ষ তদন্তের দাবিতে আইনি লড়াই শুরু করেছেন প্রিয়াঙ্কা এবং টলিউডের শিল্পীরা। (Rahul Banerjee Death)

সম্প্রতি এই FIR দায়েরের পর এখন সকলের নজর পুলিশের তদন্তের দিকে। সেদিন তালসারিতে ঠিকই ঘটেছিল, কীভাবেই বা অভিনেতার মৃত্যু হল এই সকল প্রশ্নের উত্তর খুঁজবে পুলিশ।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment