---Advertisement---
lifezone nursing home

Shreyas Iyer : বড় শাস্তির মুখে শ্রেয়স আইয়ার! এই ভুল করলেই ব্যান হতে পারেন পাঞ্জাব অধিনায়ক

April 5, 2026 7:01 PM
Shreyas Iyer
---Advertisement---

পরপর দুটি ম্যাচে জিতেছে দল। প্রথমে লখনৌ তারপর চেন্নাইকে হারিয়েছে পাঞ্জাব কিংস (Shreyas Iyer)। তবুও জেতার পরও কাটছে না ভয়। অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে চাপে রয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু কেন? স্লো ওভার রেটের কারণে প্রথম ম্যাচের পর হয়েছিল বড় অঙ্কের জরিমানা। আর সেই একই ভুল হলো দ্বিতীয় ম্যাচের পরেও। বড় অঙ্কের জরিমানা দেওয়ার পাশাপাশি ব্যান হওয়ার মুখে পড়তে পারেন পাঞ্জাব অধিনায়ক।

শুক্রবারে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাইকে ৫ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। তবে স্লো ওভার রেটের কারণেই শাস্তির মুখে শ্রেয়স। প্রথম ম্যাচে জরিমানা দিয়েছিলেন ১২ লাখ টাকা। দ্বিতীয় ম্যাচেও একই ভুল করে বসলেন। আর এই ভুলের জন্য বড় অঙ্কের মাসুল দিতে হল। প্রায় ২৪ লাখ টাকা জরিমানা দিতে হলো অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। পাশাপাশি দলের বাকি ক্রিকেটারদের জরিমানা দিতে হবে ম্যাচ ফি-র ২৫ শতাংশ।

IPL-এ কোন নিয়মে এই জরিমানা? IPL-এর শৃঙ্খলাভঙ্গ কমিটির ২.২২ নং ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে আর্থিক জরিমানা দিতে হয় যে কোনও দলকে। ইতিমধ্যেই ২ বার জরিমানা দিলেন শ্রেয়স। তৃতীয়বারেও এই একই কাজ করলে তাঁকে পড়তে হবে আরও কড়া শাস্তির মুখে।

অধিনায়ক শ্রেয়সের চমৎকার ইনিংসে কোথাও চেন্নাইয়ের বিরুদ্ধে পাঞ্জাবকে হোঁচট খেতে হয়নি। চমৎকার অর্ধশতরান করে যান শ্রেয়স। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে ফেরার আগে মারেন তিনটি ছক্কা ও চারটি বাউন্ডারি। আইপিএলের গভর্নিং কাউন্সিল ও আইসিসির কোড অফ কন্ডাক্ট এখন এক। অর্থাৎ, বারবার এই দোষ করলে ডিমেরিট পয়েন্ট পেতে পারেন শ্রেয়স (Shreyas Iyer) যা বহাল থাকতে পারে ৩ বছর। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসন হতে পারে শ্রেয়সের। যদিও, জরিমানা দিলেও ব্যাটে ফর্মে রয়েছেন তিনি। গত ম্যাচে করেছেন ২৬ বলে ৫০ রান। মোট, ২৯ বলে ৫২ রান করে আউট হয়েছেন শ্রেয়স। কিন্তু দল জিতলেও সমস্যা হয়ে দাঁড়াল অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নিয়ে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment