রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Weather Update: ঝড়বৃষ্টির দাপাদাপিতে তীব্র গরম উধাও! কতদিন চলবে, কী বলছে হাওয়া অফিস?

Weather Update
---Advertisement---

চৈত্রর শেষ দফার ঝড়বৃষ্টির(Weather Update) দাপাদাপি। কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে বাড়তে থাকা সর্বোচ্চ তাপমাত্রায় রাশ। তবে এই পরিস্থিতি চলতি সপ্তাহেই থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পূর্বাভাসে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট চলবে, তাপমাত্রা কমার সম্ভাবনা।
হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। যা ছত্তিশগড়ের ওপর দিয়ে রয়েছে। অক্ষরেখাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলে ৯ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী চার দিন, দিনের তাপমাত্রা ৩–৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তারপর আবার ২–৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

দক্ষিণবঙ্গ:
আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে বহু জায়গায় বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
আগামীকাল এবং পরশু অর্থাৎ ৭ ও ৮ এপ্রিল প্রায় সব জেলাতেই বৃষ্টি বাড়বে, সঙ্গে কিছু কিছু জেলায় ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
৯ এপ্রিল বৃহস্পতিবার দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টির প্রভাব বেশি থাকবে।
সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া ফিরে আসবে।
উত্তরবঙ্গ:
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-সহ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে, সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায়।
বুধবার ভারী বৃষ্টির (Weather Update) সতর্কতা জারি হয়েছে ওপরের ৫ জেলার মধ্যে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে।


বৃহস্পতিবার পর্যন্ত বজ্রপাতসহ ঝড়বৃষ্টি চলবে। সপ্তাহান্তে বৃষ্টি কমে যাবে, শুধুমাত্র কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।
সামগ্রিকভাবে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বিকেল এবং সন্ধ্যায় কালবৈশাখী ঝড় হতে পারে।
রবিবার কলকাতা ও লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.০৮ ডিগ্রি সেলসিয়াস নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০৭ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.০৭ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯৩ শতাংশ । সর্বনিম্ন ৪৯শতাংশ।
আজ সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা। বিকেল বা সন্ধ্যায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment