রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Sanjeev Kapoor: মানা হচ্ছিল না দাবি, পদ্মশ্রী নিতে অস্বীকার করেছিলেন সঞ্জীব কাপুর

Sanjeev Kapoor
---Advertisement---

শুনতে অবাক লাগলেও ঠিক এমনটাই ঘটেছিল। ২০১৭ সাল, পদ্মশ্রীর জন্য মনোনীত হয়েছিলেন জনপ্রিয় শেফ সঞ্জীব কাপুর। কিন্তু সম্মান গ্রহণের সময় পোশাককে কেন্দ্র করে সমস্যা তৈরি হয়েছিল। সঞ্জীব চেয়েছিলেন তাঁর পরিচিতি যে পোশাকে, সেই শেফের পোশাক পরেই সম্মান গ্রহণ করতে। বিষয়টি ছিল প্রোটোকল বিরোধী। রাষ্ট্রপতি ভবন থেকে স্পষ্ট করে দেওয়া হয়, শেফের পোশাক পরে সম্মান গ্রহণ করা যাবে না। কারণ তা প্রোটোকল অমান্য করছে। সঞ্জীব কাপুর তাঁর পেশাগত পরিচয়ের প্রতীক শেফের কোট ছাড়তে রাজি হননি।

সম্প্রতি, নিজের ভিডিয়ো সিরিজ ‘কাহানি খাজানা’-তে সঞ্জীব কাপুর সেদিনের কাহিনি তুলে ধরেন। জানান, তাঁকে প্রথমে জানানো হয়েছিল, রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে নির্দিষ্ট পোশাকবিধি মানতে হবে এবং তাঁকে নিয়ম মেনে সেই পোশাক পরেই আসতে হবে। যদিও সঞ্জীব এই প্রোটোকল মানতে চাননি। তাঁর কথায়, “আমি বললাম, এটা আমার পেশা, তাই শেফের ইউনিফর্ম পরে আসতে চাই। অনুমতি না দিলে সম্মান গ্রহণ আমার পক্ষে সম্ভব হবে না।”

Sanjeev Kapoor
পদ্মশ্রী নিচ্ছেন সঞ্জীব কাপুর

সেদিন তাঁর এই দৃঢ় অবস্থানের পর কর্তৃপক্ষ শেষ পর্যন্ত অনুমতি দেয়। সঞ্জীব কাপুর শেফের পোশাকেই রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হয়ে পদ্মশ্রী গ্রহণ করেন। সঞ্জীব কাপুরকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

ওই ভিডিয়ো অনুষ্ঠানে সঞ্জীব বলেছেন, শেফের কোট তাঁর জীবন ও পেশার প্রতীক। এটি শুধু তাঁর নয়, সমগ্র রন্ধনশিল্পী সম্প্রদায়ের সম্মানের প্রশ্ন ছিল।

প্রসঙ্গত, ‘কাহানি খাজানা’র মতো অনুষ্ঠানের মাধ্যমে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করা সঞ্জীব কাপুরের এই ঘটনা অনেককে অনুপ্রাণিত করেছে। কারণ, পেশাগত গর্ব ও পরিচয়ের কাছে কোনও সম্মানকেই তিনি ছোট করে দেখেননি।

মা-বাবাও মালিক, মুম্বইয়ে নতুন ফ্ল্যাট শ্রেয়ার, দাম শুনলে চোখ কপালে উঠবে


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Sanjeev Kapoor: মানা হচ্ছিল না দাবি, পদ্মশ্রী নিতে অস্বীকার করেছিলেন সঞ্জীব কাপুর”

Leave a Comment