রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মোদী-মেলোনি ভিডিও ঘিরে বিভ্রান্তি! অন্য ‘পার্লে’র শেয়ার কিনে বসলেন বিনিয়োগকারীরা

Modi-Meloni Meet
---Advertisement---

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী মোদি ইতালির প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দিচ্ছেন parle সংস্থার জনপ্রিয় Melody চকোলেট। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শেয়ার বাজারে শুরু হয়ে যায় চরম বিভ্রান্তি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বহু বিনিয়োগকারী মনে করেন, ‘মেলোডি’ চকলেট প্রস্তুতকারী সংস্থা শেয়ার বাজারে তালিকাভুক্ত কোনও কোম্পানি। সেই ভাবনা থেকেই হুড়োহুড়ি পড়ে যায় ‘পার্লের’ নাম থাকা একটি সংস্থার শেয়ার কেনার জন্য। কিন্তু পরে জানা যায়, যেই কোম্পানির শেয়ার কেনা হয়েছে, তাদের সঙ্গে আদৌ চকলেট, বিস্কুট বা কোনও খাবার তৈরির সম্পর্ক নেই। (Modi-Meloni Meet)

আসলে ‘Parle Industries’ নামে একটি সংস্থার শেয়ারে আচমকাই বিপুল কেনাবেচা শুরু হয়। ঘণ্টাখানেকের মধ্যে তাদের শেয়ার ৫ শতাংশ বেড়ে যায়। অনেকেই ভেবেছিলেন, এই সংস্থার সঙ্গেই ‘Parle’ ব্র্যান্ডের সম্পর্ক রয়েছে। কিন্তু বাস্তবে ‘Parle Industries’-এর ব্যবসা সম্পূর্ণ আলাদা। তারা মূলত নন-ফুড সেক্টরে কাজ করে। জনপ্রিয় ‘Parle-G’ বিস্কুট বা ‘Melody’ চকলেট প্রস্তুতকারী সংস্থা Parle Products-এর সঙ্গে এই কোম্পানির কোনও যোগ নেই।

বাজার বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র নামের মিল থেকেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। ভাইরাল ভিডিও দেখেই অনেক ছোট বিনিয়োগকারী যাচাই না করে শেয়ার কিনতে শুরু করেন। ফলে অল্প সময়ের মধ্যেই ওই সংস্থার শেয়ারের দামে অস্বাভাবিক ওঠানামা দেখা যায়।

জর্জিয়া মেলোনিকে ‘Melody’ উপহার মোদির, ফের ভাইরাল Melodi জুটি

উল্লেখ্য, চলতি ইউরোপ সফরের শেষ পর্বে এবার ইতালিতে গিয়েছেন মোদি। বুধবার ভোরে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে রোমের কলোসিয়ামে যান তিনি। সেখানে ছবি তুলে সমাজ মাধ্যমে শেয়ারও করেন। এর পরে মোদির সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেন মেলোনি। ‘পার্লে মেলোডি’র চকোলেট হাতে মেলোনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি আমার জন্য একটা উপহার এনেছেন।” এর পরে চকলেটের প্যাকেট দেখিয়ে মোদি-মেলোনি একসঙ্গে বলে ওঠেন, “মেলোডি” এবং হাসতে থাকেন। আসলে সমাজ মাধ্যমে তাদের দুজনকে একসঙ্গে ওই নামের তকমা দিয়েছেন নেটিজেনরা। ওই ভিডিয়ো মেলোনি পোস্ট করতেই হইচই পড়ে যায় শেয়ার বাজারে। আর তার পরেই এই বিভ্রান্তি। (Modi-Meloni Meet)

বিশেষজ্ঞরা অবশ্য এই ঘটনার পর বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে, শুধুমাত্র নামের মিল বা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখে বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনও কোম্পানির শেয়ার কেনার আগে সেই সংস্থার ব্যবসা, আর্থিক অবস্থা এবং প্রকৃত পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “মোদী-মেলোনি ভিডিও ঘিরে বিভ্রান্তি! অন্য ‘পার্লে’র শেয়ার কিনে বসলেন বিনিয়োগকারীরা”

Leave a Comment