দেশের কোটি কোটি চাকরিজীবীদের জন্য বড় স্বস্তির খবর। কর্মচারী ভবিষ্যনিধি (EPF)-এর আমানতের উপর ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৮.২৫ শতাংশ সুদের হারে আনুষ্ঠানিক অনুমোদন দিল কেন্দ্র সরকার। ফলে ৭ কোটিরও বেশি EPF গ্রাহকের অ্যাকাউন্টে চলতি মাসের মধ্যেই (EPF) সুদের টাকা জমা পড়তে পারে বলে সূত্রের খবর।
গত ২ মার্চ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO)-র সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) বৈঠকে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৮.২৫ শতাংশ (EPF) সুদ বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে সেই প্রস্তাব অর্থ মন্ত্রকের অনুমোদনের জন্য পাঠানো হয়।
সম্প্রতি অর্থ মন্ত্রক সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে। এর পরেই শ্রম মন্ত্রকের নির্দেশে EPFO গ্রাহকদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে। নতুন ডিজিটাল ব্যবস্থার ফলে (EPF) সুদের অর্থ আগের তুলনায় আরও দ্রুত গ্রাহকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, টানা তৃতীয় বছর EPF-এর সুদের হার ৮.২৫ শতাংশেই বজায় রাখা হল। ২০২৪-২৫ অর্থবর্ষেও একই সুদের হার কার্যকর ছিল। তার আগে ২০২৩-২৪ সালে EPFO সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করেছিল, যা ২০২২-২৩ সালের ৮.১৫ শতাংশের তুলনায় বেশি ছিল।
তবে গত কয়েক বছরে EPF-এর সুদের হারে ওঠানামা দেখা গিয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে (EPF) সুদের হার কমে ৮.১০ শতাংশে নেমে এসেছিল, যা ছিল চার দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। বর্তমানে ৮.২৫ শতাংশ সুদের হার বজায় থাকায় অবসরকালীন সঞ্চয়ে আরও বেশি রিটার্ন পাবেন দেশের লক্ষ লক্ষ চাকরিজীবী।
ফল প্রকাশ: প্রথম শাশ্বত, মেধাতালিকায় কারা? একনজরে সেরা ১০













1 thought on “EPF গ্রাহকদের জন্য বড় স্বস্তি, সুদের টাকা জমা পড়বে শীঘ্রই; জেনে নিন কেন্দ্রের নতুন সিদ্ধান্ত”