---Advertisement---
lifezone nursing home

India-Pakistan ম্যাচে দ্বিগুণ খাবারের চাহিদা, ১০ সেকেন্ড বিজ্ঞাপনের খরচ ৪০ লাখ

February 16, 2026 10:58 PM
---Advertisement---

ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ মানেই শুধু ক্রিকেটের উত্তেজনা নয়। এই ম্যাচকে ঘিরে খাবার, পানীয়, হোটেল-রেস্তোরাঁ এবং বিজ্ঞাপন বাজারেও বড়সড় লাভ হয়। রবিবারের ম্যাচেও ঠিক তেমনটাই দেখা গেল। ব্যবসায়ীদের দাবি, এই ম্যাচের প্রভাব ছিল ফাইনাল বা নকআউট ম্যাচের মতো। (India-Pakistan)

পাকিস্তান আগে ভারতের ম্যাচ বয়কট করার কথা বললেও পরে খেলার সিদ্ধান্ত নেয়। তারপর থেকেই ম্যাচ ঘিরে মানুষের আগ্রহ আরও বেড়ে যায়। সুইগি ও জ়োম্যাটো অনেক রেস্তরাঁয় বিশেষ ছাড় দেয়। ফলে ম্যাচ চলাকালীন খাবার অর্ডার অনেক বেড়েছে। কুইক কমার্স সংস্থাগুলিও আগে থেকেই চিপস, কোল্ড ড্রিঙ্ক, স্ন্যাকস বেশি করে স্টক করে রাখে। কারণ তারা আন্দাজ করেছিল, এই ধরনের জিনিসের অর্ডার ৫০ শতাংশেরও বেশি বাড়তে পারে। কিছু ক্ষেত্রে অর্ডার দ্বিগুণ হয়েছে বলেও জানা গিয়েছে।

ন্যাশনাল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট সাগর দারিয়ানি জানান, ম্যাচ চলাকালীন ডেলিভারি বিক্রি সাধারণ রবিবারের তুলনায় ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ম্যাচের বিশেষ কম্বো অফারের জন্য অর্ডারের গড় দামও ২০ শতাংশের বেশি বাড়ার সম্ভাবনা ছিল। (India-Pakistan)

এদিকে শহরের বার ও ক্লাবগুলিতে লাইভ স্ক্রিনিংয়ের জন্য অনেক জায়গায় খাবার-দাবারের দাম প্রায় দ্বিগুণ ছিল। হোটেল সংস্থাগুলিও জানিয়েছে, সাধারণ রবিবারের তুলনায় তাদের ভিড় অনেক বেশি ছিল।

বিজ্ঞাপন বাজারেও এই ম্যাচে বড় প্রভাব পড়ে। পাকিস্তান খেলার সিদ্ধান্ত নেওয়ার পর শেষ মুহূর্তে অনেক সংস্থা বিজ্ঞাপন কিনতে ঝাঁপায়। ১০ সেকেন্ডের বিজ্ঞাপন স্লটের দাম গিয়ে দাঁড়ায় ৪০ লক্ষ টাকায়। যা সাধারণ সময়ে থাকে ২০-২৫ লক্ষ। জিওস্টারের অনুমান, পুরো টুর্নামেন্ট থেকে বিজ্ঞাপন আয় ২,০০০ কোটির বেশি হতে পারে। (India-Pakistan)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment