---Advertisement---
lifezone nursing home

Harsh Goenka: ‘বাংলা আবার তার ব্র্যান্ড ফিরে পাবে’, বিজেপির জয়ে রাজ্যে শিল্প ফেরানোর বার্তা হর্ষ গোয়েঙ্কার

May 4, 2026 6:26 PM
Harsh Goenka
---Advertisement---

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের ইঙ্গিত মিলতেই শিল্পমহলে নতুন আশার সঞ্চার। আর সেই আশাকেই জোরালোভাবে তুলে ধরলেন আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা (Harsh Goenka)। তাঁর মতে, এই ফলাফল রাজ্যে অর্থনৈতিক ও শিল্পোন্নয়নের পথে বড় পরিবর্তনের সূচনা করতে পারে।

এক্স (সাবেক টুইটার)-এ করা তাঁর পোস্টে গোয়েঙ্কা (Harsh Goenka) স্পষ্ট ভাষায় বলেন, বাংলার ব্যবসায়ী মহল এই ফলাফলে “অত্যন্ত আনন্দিত”। তাঁর কথায়, “Development will be back on the agenda. Jobs and investments will follow. A stronger, more cohesive social climate will emerge.” তিনি আরও দাবি করেন, বিজেপির এই নিরঙ্কুশ জয় বাংলার অর্থনীতির জন্য বহু প্রতীক্ষিত অনুঘটক হিসেবে কাজ করবে।

গোয়েঙ্কার এই টুইট এখন রাজনৈতিক মহল থেকে শিল্পজগত—সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ, তিনি শুধু রাজনৈতিক পরিবর্তনের কথা বলেননি বরং সরাসরি চাকরি, বিনিয়োগ এবং সামাজিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে এনেছেন। তাঁর মতে, এতদিন রাজ্যে যে কল্যাণমূলক রাজনীতির ওপর বেশি জোর ছিল, তা বদলে এখন টেকসই অর্থনৈতিক উন্নয়নের দিকে নজর দেওয়া হবে।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি একই সুরে বলেন, দীর্ঘদিন ধরেই বাংলার শিল্পোন্নয়ন থমকে রয়েছে। কমিউনিস্ট আমল থেকে শুরু করে পরবর্তী সময়েও রাজ্য তার পুরনো শিল্প-পরিচিতি বা “ব্র্যান্ড ভ্যালু” ফিরে পায়নি। (Harsh Goenka) তাঁর বিশ্বাস, নতুন সরকার এলে সেই হারানো গৌরব ফিরে আসতে পারে।

(Harsh Goenka) তিনি আরও উল্লেখ করেন, বাংলায় উদ্যোক্তা হওয়ার প্রবণতা যথেষ্ট রয়েছে। সঠিক নীতি ও স্থিতিশীল পরিবেশ পেলে স্টার্টআপ এবং MSME সেক্টর দ্রুত বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি, কর্মসংস্থানের অভাবে যে ব্যাপক হারে মানুষের বাইরে চলে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে, তা উল্টে যেতে পারে বলেও মনে করছেন তিনি।

রাজ্যের রাজনৈতিক চিত্রও নাটকীয়ভাবে বদলে গিয়েছে। ভারতীয় জনতা পার্টি ১৯৯টির বেশি আসনে এগিয়ে থেকে সংখ্যাগরিষ্ঠতার পথে, অন্যদিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ১০০-র গণ্ডি পেরোতে লড়াই করছে। এর ফলে প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের।

এই প্রেক্ষাপটে হর্ষ গোয়েঙ্কার টুইট শুধুমাত্র প্রতিক্রিয়া নয় বরং ভবিষ্যতের অর্থনৈতিক দিকনির্দেশ হিসেবেই দেখা হচ্ছে। শিল্পমহলের একাংশ মনে করছে, যদি তাঁর প্রত্যাশা বাস্তবে রূপ নেয় তবে বাংলা আবারও দেশের শিল্প মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে পারে।

ভোটে জিতেও মাটিতে পা, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় নিন্দা BJP প্রার্থীর: Harsh Goenka: ‘বাংলা আবার তার ব্র্যান্ড ফিরে পাবে’, বিজেপির জয়ে রাজ্যে শিল্প ফেরানোর বার্তা হর্ষ গোয়েঙ্কার

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment