---Advertisement---
lifezone nursing home

UPI Payment: বন্ধ হতে চলেছে Google Pay, Phone Pay? ডিজিটাল পেমেন্ট নিয়ে বড় সিদ্ধান্ত!

May 2, 2026 1:13 PM
UPI Payment
---Advertisement---

ভারতের ডিজিটাল পেমেন্ট দুনিয়ায় আসতে পারে বড় পরিবর্তন? দেশের দ্রুত বেড়ে ওঠা ইউপিআই (UPI) ব্যবস্থায় আধিপত্য বিস্তারকারী Google Pay এবং Phone Pay ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ডিজিটাল পেমেন্টের বাজারে প্রতিযোগিতা বাড়াতে বড় ভূমিকা নিতে পারে সরকার।

প্রযুক্তি জগতের দুই বড় সংস্থা Amazon এবং মেটা এবার সরাসরি এই অনলাইন পেমেন্টের ময়দানে নামতে চলেছে। সম্প্রতি ওই দুই সংস্থা ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর সঙ্গে বৈঠকে Google Pay এবং Phone Pay এর একচেটিয়া আধিপত্য নিয়ে আপত্তি জানিয়েছে। বর্তমানে দেশের ইউপিআই লেনদেনের বড় অংশই এই দুই অ্যাপের দখলে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে মোট ২২.৬ বিলিয়ন লেনদেনের প্রায় ৮০ শতাংশই Google Pay এবং Phone Pay এর মাধ্যমে হয়েছে। (UPI Payment)

এই পরিস্থিতিতে অ্যামাজন পে( Amazon Pay), হোয়াটসঅ্যাপ পে, ক্রেড (CRED), মবিকুইক (MobiKwik) সহ অন্যান্য সংস্থাগুলির অভিযোগ – এভাবে চলতে থাকলে বাজারে প্রতিযোগিতার সুযোগ কমে যাচ্ছে। তাই তারা চাইছে নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে হস্তক্ষেপ করুক এবং এমন নিয়ম আনুক যাতে নতুন ও ছোট UPI পেমেন্ট অ্যাপ বা কোম্পানিগুলো সমান সুযোগ পায়।

NeutriOne: ‘Jio Healthy Life’ বার্তায় স্বাস্থ্যকর জীবনযাত্রায় নতুন দিশা

উল্লেখ্য, UPI অ্যাপগুলির জন্য ভারতে ৩০ শতাংশ বাজার-শেয়ার সীমা নির্ধারণের পরিকল্পনা আগেই করা হয়েছিল। কিন্তু সেই নিয়ম কার্যকর করার সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এবার প্রশ্ন উঠছে- তাহলে কি বন্ধ হয়ে যাবে Google Pay, Phone Pay? যদিও এখনও তেমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে নিয়ন্ত্রক সংস্থা যদি নতুন নিয়ম আনে, তাহলে বড় অ্যাপগুলির আধিপত্য কমাতে কিছু সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে। (UPI Payment)

সব মিলিয়ে, ভারতের ডিজিটাল পেমেন্ট বাজারের মহারথী Google Pay এবং Phone Pay এখন বড় প্রশ্ন চিহ্নের মুখে। একদিকে এই অ্যাপগুলির অত্যধিক ব্যবহার, অন্যদিকে অ্যামাজন ও মেটার মতো সংস্থার চাপ- এর ফলে ভবিষ্যতে ইউপিআই ব্যবস্থায় কোনও বড় পরিবর্তন আসে কিনা সেই দিকেই চোখ সকলের।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment