---Advertisement---
lifezone nursing home

NeutriOne: ‘Jio Healthy Life’ বার্তায় স্বাস্থ্যকর জীবনযাত্রায় নতুন দিশা

May 2, 2026 12:05 AM
NeutriOne
---Advertisement---

ভারতের স্বাস্থ্যসচেতন বাজারে নতুন সংযোজন NeutriOne। ২০২৬ সালের ১ মে আনুষ্ঠানিকভাবে নিজেদের ওয়েবসাইট NeutriOne (neutrione.com এবং neutrione.in) চালু করেছে এই ব্র্যান্ড। শহুরে কর্মব্যস্ত মানুষ থেকে ফিটনেস সচেতন তরুণ প্রজন্ম এবং সাধারণ পরিবারের কথা মাথায় রেখেই ‘Jio Healthy Life’ বার্তা নিয়ে পথচলা শুরু করেছে তারা। বিশেষত্ব হলো—স্বাস্থ্যকর পণ্য, কিন্তু একেবারেই পকেট-ফ্রেন্ডলি দামে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই সারা ভারতে তাদের পণ্যের ডেলিভারি চালু হয়েছে। পাশাপাশি, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে Amazon, Flipkart এবং Meesho-র মতো জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মেও NeutriOne-এর সমস্ত পণ্য উপলব্ধ। ফলে দেশের যেকোনও প্রান্তে বসেই গ্রাহকরা সহজে অর্ডার করতে পারবেন বিভিন্ন হেলথ ও ওয়েলনেস প্রোডাক্ট।

NeutriOne-এর গ্রিন টি
NeutriOne-এর গ্রিন টি

পণ্যের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের সিডস কম্বো—চিয়া, ফ্ল্যাক্স, পাম্পকিন, সানফ্লাওয়ার—যা প্রতিদিনের ডায়েটে সহজেই যোগ করা যায়। পাশাপাশি রয়েছে গ্রিন টি-কে কেন্দ্র করে একাধিক ভ্যারিয়েন্ট, যা এই ব্র্যান্ডের অন্যতম হিরো প্রোডাক্ট হিসেবে উঠে এসেছে। এছাড়াও প্রিমিয়াম ব্ল্যাক কিসমিসের সঙ্গে পুষ্টিগুণে ভরপুর ব্ল্যাক ডেটস (খেজুর)-ও উপলব্ধ রয়েছে, যা শক্তি ও পুষ্টির একটি প্রাকৃতিক উৎস হিসেবে পরিচিত। এর পাশাপাশি রোজমেরি ড্রাইড লিভস, ক্যামোমাইল টি, অ্যাপল সিডার ভিনেগার, মোরিঙ্গা পাউডারের মতো স্বাস্থ্যকর পণ্যও রয়েছে তালিকায়। এই বৈচিত্র্যই NeutriOne-কে গ্রাহকদের কাছে একটি ‘ওয়ান-স্টপ হেলথ সলিউশন’ তৈরি করছে।

NeutriOne Chia seeds
NeutriOne-এর চিয়া সিড

NeutriOne-এর গ্রিন টি সেগমেন্ট লক্ষ্য করার মতো। হানি-লেমন ফ্লেভার ও লেমন ফ্লেভারের মতন বিভিন্ন অপশন দৈনন্দিন স্বাস্থ্যরুটিনকে আরও সহজ এবং উপভোগ্য তুলবে। ফিটনেস সচেতনদের পাশাপাশি অফিসগামী ব্যস্ত মানুষের মধ্যেও এই পণ্যের চাহিদা বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই উদ্যোগ নিয়ে সংস্থার প্রতিষ্ঠাতা পবন কুমার বলেন, “আমাদের লক্ষ্য খুব স্পষ্ট—মানুষ যেন সহজে এবং সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যকর জীবনযাত্রা গ্রহণ করতে পারে। ‘Jio Healthy Life’ শুধু একটি ট্যাগলাইন নয়, এটি আমাদের লক্ষ্য।” তাঁর কথায়, ভবিষ্যতে আরও নতুন পণ্য এবং উন্নত মানের হেলথ সলিউশন নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে।

অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যকর পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে, বিশেষ করে শহুরে মধ্যবিত্তের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে NeutriOne-এর মতো ব্র্যান্ড সহজলভ্যতা এবং দামের ভারসাম্য বজায় রেখে বাজারে নিজেদের জায়গা তৈরি করতে পারে।

সব মিলিয়ে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে যাওয়ার এই মডেল NeutriOne-কে দ্রুত জনপ্রিয় করে তুলবে বলেই মনে করা হচ্ছে। স্বাস্থ্যকর জীবনযাত্রাকে আর বিলাসিতা নয়, বরং দৈনন্দিন অভ্যাসে পরিণত করার লক্ষ্যেই এগোচ্ছে এই নতুন ব্র্যান্ড।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “NeutriOne: ‘Jio Healthy Life’ বার্তায় স্বাস্থ্যকর জীবনযাত্রায় নতুন দিশা”

Leave a Comment